• ঢাকা
  • ঢাকা, বুধবার, ০১ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ৬ মিনিট পূর্বে
সোহাগ মাতুব্বর
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশিত : ০১ জুলাই, ২০২৬, ০৫:৩৬ বিকাল

জীবিকার তাগিদে বিদেশ, ফিরলেন আগুনে ঝলসে—মীর ইব্রাহিমের বাঁচার আকুতি

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

জীবন জীবিকার তাগিদে বৃদ্ধ মা-বাবার মুখে হাসি ফোটানো, পরিবারের অভাব-অনটন দূর করা আর এক বুক স্বপ্নের একটি ভবিষ্যৎ গড়ার প্রত্যয় নিয়েই সৌদি আরবে পাড়ি দিয়েছিলেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের খারদিয়া গ্রামের যুবক ইব্রাহিম। কিন্তু জীবিকার সন্ধানে বিদেশে গিয়ে ভয়াবহ এক দুর্ঘটনা মুহূর্তেই ওলটপালট করে দিয়েছে তাঁর জীবন।

ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করার সময় হঠাৎ একটি বৈদ্যুতিক কন্ট্রোল বোর্ড বিস্ফোরিত হয়। বিকট শব্দের সঙ্গে আগুনের লেলিহান শিখায় ঝলসে যায় তাঁর মুখমণ্ডল ও দুই হাতের বড় অংশ। গুরুতর আহত অবস্থায় তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন থাকলেও তাঁর উন্নত চিকিৎসা ও পরবর্তী পুনর্বাসনের জন্য প্রয়োজন বিপুল অর্থ, যা বহন করার সামর্থ্য নেই তাঁর পরিবারের।

স্বজনরা জানান, পরিবারের আর্থিক অবস্থার উন্নতির আশায় ধারদেনা করে বিদেশে গিয়েছিলেন ইব্রাহিম। তাঁর উপার্জনের টাকায় পরিবারের স্বপ্ন পূরণের কথা ছিল। সেখানে বেশ ভালো ছিল কিন্তু আজ সেই পরিবারই প্রিয় মানুষটির জীবন বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে সহযোগিতার আবেদন জানাতে বাধ্য হচ্ছে।

হাসপাতালের বিছানায় অসহনীয় যন্ত্রণা নিয়ে দিন পার করছেন ইব্রাহিম। কথা বলতে কষ্ট হলেও তাঁর একটাই আকুতি—"আমি বাঁচতে চাই। আবার সুস্থ হয়ে পরিবারের কাছে ফিরতে চাই।"

পরিবার জানায়, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী দ্রুত উন্নত চিকিৎসা চালিয়ে যাওয়া জরুরি। কিন্তু প্রতিদিনই বাড়ছে চিকিৎসা ব্যয়। অর্থের অভাবে চিকিৎসা ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

এ অবস্থায় সমাজের বিত্তবান ব্যক্তি, প্রবাসী বাংলাদেশি, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং হৃদয়বান মানুষের প্রতি ইব্রাহিমের পরিবারের আবেদন—যার যতটুকু সামর্থ্য আছে, তা দিয়ে পাশে দাঁড়ান। আপনার সামান্য সহযোগিতাও ফিরিয়ে দিতে পারে একটি পরিবারের হাসি, বাঁচিয়ে দিতে পারে একটি তাজা প্রাণ।

শুধু আর্থিক সহায়তাই নয়, ইব্রাহিমের দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়াও চেয়েছেন তাঁর স্বজনরা।

সহযোগিতার জন্য—

বিকাশ : ০১৩৩০-৬৬১২৯২ ও ০১৭৯৪৮৯৯৬২৫ যোগাযোগ: ০১৩২২০০৬৫৮২ (ইব্রাহিম)

মানুষ মানুষের জন্য। ইব্রাহিমের এই কঠিন সময়ে আপনার একটি সহানুভূতির হাত, একটি সহযোগিতা কিংবা এই আবেদনটি অন্যদের কাছে পৌঁছে দেওয়াও হতে পারে তাঁর নতুন জীবনের সূচনা।

রোহান/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]