• ঢাকা
  • ঢাকা, শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ২৪ সেকেন্ড পূর্বে
ইয়ানুর রহমান
যশোর প্রতিনিধি
প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২৬, ০৮:৫২ সকাল

যশোরের নতুনহাটে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হতাহত ৫

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাটে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২৩ অক্টোবর) রাত ১১টা ৫০ মিনিটে যশোর সদরের নতুনহাট মোড় পার হয়ে বড় মেঘলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন হলেন যশোর সদরের মণ্ডলগাতী এলাকার সিয়াম হোসেন। অপর একজনের কাছ থেকে পাওয়া জাতীয় পরিচয়পত্রে সুত্রে জানা যায়, সে শংকরপুর এলাকার আরিফুল ইসলাম জয়। তৃতীয় জনের নাম এখনো জানা যায়নি।

আহতরা হলেন মণ্ডলগাতী এলাকার ওমর ফারুক ও রাকিব হাসান রিফাত। তাঁদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, শুক্রবার রাতে সিয়াম হোসেন, ওমর ফারুক ও রাকিব হাসান রিফাত একই মোটরসাইকেলে মণ্ডলগাতী এলাকা থেকে বেনাপোলের দিকে যাচ্ছিলেন। তাঁদের মোটরসাইকেলটি নতুনহাট মোড় পার হয়ে বড় মেঘলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে যশোরের দিকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী জানা যায়, দুর্ঘটনায় পড়া মোটরসাইকেল দুটি হলো যশোর ল-১২-৭৭৩৪ নম্বরের একটি পালসার এবং নড়াইল ল-১১-১৭৩৬ নম্বরের একটি হোন্ডা হরনেট। সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

নিহত সিয়াম হোসেন বেনাপোলগামী মোটরসাইকেলের আরোহী ছিলেন। অপর দুই নিহত ব্যক্তি যশোরগামী মোটরসাইকেলের আরোহী বলে প্রাথমিকভাবে জানা গেছে। দুর্ঘটনায় আহত ওমর ফারুক ও রাকিব হাসান রিফাতকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁদের চিকিৎসা চলছে।

যশোর কোতোয়ালি মডেল থানার ওসি কবির হোসেন জানান, নিহতদের একজনের কাছ থেকে আরিফুল ইসলাম জয় নামে একটি জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে। পরিচয়পত্র অনুযায়ী তাঁর বাবার নাম শহিদুল ইসলাম। ঠিকানা--পিয়ারী মোহন রোড, বেজপাড়া, শংকরপুর, যশোর পৌরসভা, যশোর সদর, যশোর। তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। দুর্ঘটনায় নিহত অপর ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]