ময়মনসিংহের ফুলপুর উপজেলার বালিয়া ইউনিয়নের কাইচাপুর গ্রামে পানিতে ডুবে আরাফাত হোসেন (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (১ জুলাই) বিকেল আনুমানিক ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরাফাত হোসেন বালিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য আমিনুল ইসলামের নাতি।
স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের সদস্যদের অগোচরে খেলতে গিয়ে একপর্যায়ে আরাফাত পানিতে পড়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে খুঁজতে শুরু করলে পানিতে ভাসমান অবস্থায় উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।
শিশুটির অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রোহান/সা.এ.
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর