মোঃ আসাদুজ্জামান গণভোটের গণরায় বাস্তবায়ন, গণতন্ত্র, ন্যায়বিচার, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বরগুনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১ দল।
আজ শনিবার ৪ঠা জুলাই বিকেল ৫:৩০ ঘটিকায় বরগুনা মিজান টাওয়ারের সামনে এ আয়োজন করে বরগুনা জেলার বাংলাদেশ জামায়াতে ইসলামীর ১১ দলীয় ঐক্য জোট ও তার অঙ্গ সংগঠন।
এ সময় উপস্থিত ছিলেন, বরগুনা জেলা জামায়াতে ইসলামীর আমির মো. মহিবুল্লাহ হারুন, নায়েবে আমির মাও আফজালুর রহমান,জেলা সেক্রেটারী আসাদুজ্জামান আল মামুন,সহকারী সেক্রেটারি মাওলানা আবদুল মান্নান, প্রমুখ।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন,“গণতন্ত্র পুনরুদ্ধার ‘জুলাই সনদের গন ভোটের যে রায় জনগণ দিয়েছে তার সঠিক বাস্তবায়নে বর্তমান সরকার জনগণের ম্যান্ডেড নিয়ে ক্ষমতার মসনদে বসে জনগণের সাথে তামাশা শুরু করেছে। তারা বিগত ফ্যাসিস্ট সরকারের সব গণহত্যা ও দুর্নীতির কার্যত কোন বিচার আজও দৃশ্যমান করেনি।দেশে বিরামহীন ভাবে চলছে খুঁন সন্ত্রাস চাঁদাবাজি। আমরা কেহই নির্ভীগ্নে চলাফেরা করতে পারছি না।জাতি এই বেইমানি ও স্বৈরতন্ত্র শাসন কখনোই মেনে নেবে না।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর