• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ১১ সেকেন্ড পূর্বে
এম. সুরুজ্জামান
শেরপুর প্রতিনিধি
প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২৬, ১০:৪৫ রাত

নালিতাবাড়ীতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

শেরপুরের নালিতাবাড়ীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) মহাষষ্ঠীর দিনে উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই র‍্যালিতে সনাতন ধর্মাবলম্বীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

র‍্যালিতে অংশ গ্রহন করেন নালিতাবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান, নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের নালিতাবাড়ী শাখার সভাপতি হরিদাস কর্মকার স্বপন, সাধারণ সম্পাদক রতন পাল, সিনিয়র সহ-সভাপতি শংকর পাল, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইউনুস দেওয়ান, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান লিটন, নয়াবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, নালিতাবাড়ী পৌরসভার সাবেক মেয়র আনোয়ার হোসেন, উপজেলা যুবদলের সভাপতি গোলাম কিবরিয়া মাক্সিম,উপজেলা শ্রমিকদলের সাবেক সভাপতি হুমায়ুন কবিরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ঢাক-ঢোল ও বাদ্যযন্ত্রের তালে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। র‍্যালিকে ঘিরে স্থানীয়দের মধ্যেও উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

শারদীয় দুর্গোৎসব সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসবকে কেন্দ্র করে নালিতাবাড়ীতে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের আবহ তৈরি হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে দুর্গোৎসব উদ্‌যাপনের মধ্য দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

এদিকে, সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গোৎসব উপলক্ষে শেরপুর- ২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সাংসদ মোহাম্মদ ফাহিম চৌধুরী দুই শতাধিক নারীর মাঝে শাড়ী বিতরণ করেছেন।

উল্লেখ্য, এ বছর নালিতাবাড়ী উপজেলায় মোট ৪১টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে উপজেলার ১২টি ইউনিয়নে ২৬টি এবং পৌরসভায় ১৫টি পূজামণ্ডপ রয়েছে।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]