• ঢাকা
  • ঢাকা, রবিবার, ০৫ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ৩৫ সেকেন্ড পূর্বে
মো. জোবায়ের হোসেন
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত : ০৫ জুলাই, ২০২৬, ০৪:১১ দুপুর

ব্রাজিলের জয়ে অতি উল্লাসে থ্রি-পিস পড়ে নাচ, পদ গেল বিএনপি নেতার!

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

বিশ্বকাপ ফুটবলে জাপানকে ২-১ গোলে পরাজিত করার পর অতি উল্লাস করে পদ হারালেন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার এক ওয়ার্ড বিএনপি নেতা। যদিও বহিষ্কারাদেশে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কাজের কথা উল্লেখ করা হলেও অপরাধ স্পষ্ট করা হয়নি।

সোমবার (৫ জুলাই) উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক হারুন অর রশিদ স্বাক্ষরিত এক দলীয় প্যাডে এ সিদ্ধান্ত জানানো হয়।

স্থায়ীভাবে পদ হারানো খন্দকার আমিনুর ইসলাম মিন্টু নামের ওই বিএনপি নেতা উপজেলার গোড়াই ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, চলমান বিশ্বকাপ ফুটবল ম্যাচে গত ২৯ জুন ব্রাজিলের মুখোমুখি হয় জাপান। খেলায় জাপানকে ২-১ গোলে পরাজিত করে ব্রাজিল। ব্রাজিল সমর্থক ওই বিএনপি নেতা বিজয় উদযাপন করতে গিয়ে থ্রি-পিস পড়ে নাচ-গান করে আনন্দ প্রকাশ করেন। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতাকর্মীরাও বিরক্ত হয়ে তার বিরুদ্ধে অবস্থান নেন।

এ বিষয়ে মুঠোফোনে খন্দকার আমিনুর ইসলাম মিন্টুর সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে ফোনে পাওয়া যায়নি।

উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক হারুন অর রশিদ বলেন, ঘটনাটি ফেসবুকে ভাইরাল হওয়ায় সমালোচনার সৃষ্টি হয়। দলের সুনাম নষ্ট হয়েছে বিধায় সিনিয়র নেতৃবৃন্দ এমন সিদ্ধান্ত নিয়েছেন।

রোহান/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]