• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ৮ সেকেন্ড পূর্বে
শাহাদুল ইসলাম সাজু
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত : ০৭ জুলাই, ২০২৬, ০৫:৪৭ বিকাল

জয়পুরহাটে সড়ক দূর্ঘটনায় নিহত ৩, আহত ৭

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

জয়পুরহাট সদর ও আক্কেলপুর উপজেলায় পৃথক সড়ক দূর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৭ জন।

​আজ মঙ্গলবার (৭ জুলাই) দুপুর দুইটার দিকে এ দুর্ঘটনা গুলো ঘটে। জয়পুরহাট - পাঁচবিবি সড়কের বনখুন ওয়াপদা ব্রীজ মোড় এলাকায় ট্রাক ও অটো রিকশার সংঘর্ষের ঘটনায় ​নিহত হয়েছেন অটোরিকশাচালক তৌহিদ হোসেন (৩৫)। তার বাড়ি পাঁচবিবি উপজেলায়। নিহত অপরজন অজ্ঞাত পরিচয় এক নারী তার বাড়ি একই উপজেলার বীরনগর গ্রামে বলে জানা গেছে।

​আহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন— পাঁচবিবি উপজেলার বীরনগর গ্রামের শেফালী, বাসন্তী ও কেশোমনি। বাকি আহতদের পরিচয় এখনও জানা যায়নি। আহতদের উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে দেয় ।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে পাঁচবিবির বীরনগর এলাকা থেকে যাত্রী নিয়ে একটি অটোরিকশা জয়পুরহাট শহরের দিকে আসছিল। পথে জয়পুরহাট-পাঁচবিবি সড়কের বনখুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক অটোরিকশাটিকে সামনে থেকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে রাস্তা থেকে ছিটকে পড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক তৌহিদ ও এক নারী যাত্রী নিহত হন। এ সময় অটোরিকশায় থাকা আরও ৫ যাত্রী গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় জনতা ঘাতক ট্রাকটিকে চালক ও হেলপারসহ আটকে করে।

​জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি । অপর দিকে আক্কেলপুর উপজেলার পাঠানধারা এলাকায় মোটরসাইকেল আরোহী তিনজন গাছের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হয়। স্থানীয়রা গুরুতর আহত তিনজনকে আক্কেলপুর উপজেলা হাসপাতালে নেওয়ার পর সাজ্জাদ হোসেন (৪৫) নামে একজন নিহত হন। নিশাগ্রস্থ অবস্থায় মোটরসাইকেল চালানোর অভিযোগ করে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহীন রেজা বলেন, লাশ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]