• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ৬ মিনিট পূর্বে
প্রচ্ছদ / অপরাধ / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ০৭ জুলাই, ২০২৬, ০৬:২২ বিকাল

এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ: আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

ছবি: সংগৃহীত

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণের ঘটনায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এক নেতাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা শাখাওয়াত ইমতিয়াজ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে ভোরে সাভার পৌর এলাকার আনন্দপুর মহল্লায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মানিকগঞ্জের সিংগাইর উপজেলার পূর্ব ভাকুম গ্রামের মো. নুরুল ইসলাম (৫২) এবং সাভার পৌর এলাকার আনন্দপুর মহল্লার মো. সজিব (৩২)। পুলিশ জানিয়েছে, নুরুল ইসলাম জয়মন্টপ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও জয়মন্টপ ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। আর সজিব যুবলীগের কর্মী হিসেবে পরিচিত।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই শাখাওয়াত ইমতিয়াজ জানান, ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, সোমবার রাতে সাভার পৌরসভার তারাপুর ঈদগাহ মাঠে এনসিপির পদযাত্রা শেষে আয়োজিত সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অন্তত তিনজন আহত হন।

ঘটনার পর ঢাকা জেলা এনসিপির সদস্য সচিব সালামত উল্লাহ সাভার মডেল থানায় একটি মামলা করেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিচারের দাবি জানান।

এদিকে, ঘটনার পর ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন ঘটনাস্থল পরিদর্শন করেন। সাংবাদিকদের তিনি বলেন, বিষয়টি দুঃখজনক। ঘটনার তদন্তে ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলমকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিনি আরও জানান, অপরাধী যে-ই হোক, তদন্তে প্রমাণিত হলে কাউকে ছাড় দেওয়া হবে না।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]