নওগাঁর পত্নীতলা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গতকাল সোমবার দিবাগত রাতে নজিপুর পৌরসভার হরিরামপুর এলাকা থেকে নিষিদ্ধ জুয়া খেলার অপরাধে ছয়জন জুয়াড়ুকে আটক করেছে।
পত্নীতলা থানা সূত্রে জানা গেছে, মাদকবিরোধী অভিযানে অবৈধ জুয়া খেলার সময় তাদের আটক করা হয়। আটককৃতরা হলো: নজিপুর পৌর এলাকার পালশা হঠাৎ পাড়ার ইসহাক আলীর পুত্র ইসমাইল হোসেন (৪৯), আবু বক্কর সিদ্দিকের পুত্র মোয়াজ্জেম হোসেন (৫২), চকজয়রাম গ্রামের ছয়েফ উদ্দিন সরকারের পুত্র সাবু হোসেন (৫৫), মৃত সামাদ ফকিরের পুত্র রশিদুল ইসলাম (৪৮), হরিরামপুর দক্ষিণ পাড়ার মোজাম্মেল হোসেনের পুত্র জামাল হোসেন (৫২) এবং মৃত নজিবর রহমানের পুত্র মতিনুর রহমান মতিন (৫২)। এ সময় পুলিশ জুয়া খেলার ২৬,৬৮০ টাকা সহ খেলার ৫২টি কার্ড জব্দ করেছে বলে থানা সূত্রে জানা গেছে।
মঙ্গলবার তাদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন- ২০২৬ অনুযায়ী মামলা দায়ের করে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ নিয়ামুল হক নিশ্চিত করেছেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর