• ঢাকা
  • ঢাকা, বুধবার, ০৮ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ৯ সেকেন্ড পূর্বে
কামরুজ্জামান রনি
স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত : ০৮ জুলাই, ২০২৬, ০৫:৩৭ সকাল

ফ্লাইওভারে দুর্ঘটনায় এনসিপি সদস্যের মৃত্যু, ব্রাজিলের জার্সি পরিহিত অবস্থায় উদ্ধার

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

চট্টগ্রাম নগরীর আখতারুজ্জামান ফ্লাইওভারে দুর্ঘটনায় চট্টগ্রাম মহানগর এনসিপি'র আহ্বায়ক কমিটির সদস্য ফায়াজ (২৬) নিহত হয়েছেন।

মঙ্গলবার রাত আনুমানিক সোয়া ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে ফ্লাইওভারটির জিইসি অংশে এই দুর্ঘটনাটি ঘটে বলে জানা গেছে।

একাধিক সূত্রে জানা গেছে, ফায়াজ নিজে বাইক চালিয়ে দুই নম্বর গেট থেকে লালখান বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় ফ্লাইওভারটিতে থাকা সড়কবাতি না জ্বলার কারণে আশপাশের পরিবেশ ছিল ঘুটঘুটে অন্ধকার। এমন পরিবেশে বৃষ্টির মধ্যে ফ্লাইওভারের ওপর বিকল হয়ে দাঁড়িয়েছিল একটি কাভার্ড ভ্যান। ফায়াজের মৃতদেহ দেখে ধারণা করা হচ্ছে, অন্ধকারে দাঁড়িয়ে থাকা ট্রাকটি লক্ষ্য করতে না পেরে ফায়াজ বাইক নিয়ে ট্রাকটির পেছনে আঘাত করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

নিহত ফায়াজের বাড়ি চট্টগ্রামের হাটহাজারিতে। পেশাগত জীবনে তিনি একটি আইটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন বলে জানা গেছে। এনসিপি'র একাধিক নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে জানা গেছে, সংগঠনটির প্রতিটি কর্মসূচিতে ফায়াজ বেশ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিতেন। সর্বশেষ গতকাল (মঙ্গলবার) চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত কর্মসূচিতেও তিনি অংশ নেন।

বিশ্বকাপে ব্রাজিল দলের সমর্থক ছিলেন ফায়াজ। তাঁর এক ঘনিষ্ঠ সহকর্মী বলেন, তিনি আমাদেরকে গ্রুপে জিজ্ঞাসা করেছিলেন আজ কোথায় বড় স্ক্রিনে খেলা দেখানো হবে। রাতে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি ট্রাকের নিচে তাঁর নিথর দেহ। এ সময় রেইনকোটের ভেতর তাঁর পরনে ব্রাজিলের হলুদ জার্সি দেখে ধারণা করছি, বড় পর্দায় খেলা দেখতে তিনি তাঁর অক্সিজেন এলাকার বাসা থেকে রওনা হয়েছিলেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]