• ঢাকা
  • ঢাকা, বুধবার, ০৮ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ১১ সেকেন্ড পূর্বে
মো. নূর আলম
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত : ০৮ জুলাই, ২০২৬, ০৫:০৬ বিকাল

তারেক খানের মানবিকতায় ২০ বছর পর হুইলচেয়ার পেলেন গৌড় চন্দ্র

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষার নাম যেন ছিল গৌড় চন্দ্রের জীবন। প্রায় দুই দশক আগে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পঙ্গুত্ব বরণ করার পর থেকে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার উত্তর পাথালিয়া গ্রামের শ্রী গৌড় চন্দ্র অসহায়ত্ব আর সীমাহীন কষ্টকে সঙ্গী করেই দিন কাটিয়ে আসছিলেন।

একটি হুইলচেয়ার না থাকায় স্বাভাবিকভাবে চলাফেরা ছিল তার কাছে এক দুঃসহ সংগ্রাম। অবশেষে সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো। স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানতে পেরে, মঙ্গলবার উপজেলা বিএনপির সম্মানিত সদস্য ও নগদা শিমলা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী তারেক খান মানবিক উদ্যোগ নিয়ে গৌড় চন্দ্রকে একটি হুইলচেয়ার উপহার দেন।

হুইলচেয়ারটি হাতে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন গৌড় চন্দ্র। বহুদিন পর নিজের চলাফেরার নতুন আশার আলো দেখতে পেয়ে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় উপস্থিত এলাকাবাসীও তারেক খানের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং এমন সহায়তায় আনন্দ প্রকাশ করেন।

এদিকে একই গ্রামের একটি গুরুত্বপূর্ণ কাঁচা রাস্তার অংশ দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় স্থানীয়রা তারেক খানের কাছে সেটি সংস্কারের আবেদন জানান। এলাকাবাসীর দুর্ভোগের কথা শুনে তিনি নিজ অর্থায়নে অতি শিগগিরই রাস্তাটি সংস্কার করে চলাচলের উপযোগী করে দেওয়ার আশ্বাস দেন।

স্থানীয়দের ভাষায়, একজন অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর পাশাপাশি গ্রামের মানুষের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে এগিয়ে আসার এই উদ্যোগ সত্যিই প্রশংসার দাবি রাখে। তাদের প্রত্যাশা, এমন মানবিক কর্মকাণ্ড সমাজের বিত্তবান ও জনপ্রতিনিধিদের আরও বেশি মানুষকে মানুষের পাশে দাঁড়াতে অনুপ্রাণিত করবে।

রোহান/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]