টাঙ্গাইলের নাগরপুরে সাপের কামড়ে শাকিল নামের (১৭) বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার(৮ জুলাই) উপজেলার মামুদনগর ইউনিয়নের জয়ভোগ গ্রামে এ ঘটনাটি ঘটে। সে ওই গ্রামের আব্দুস সালাম মিয়ার ছেলে।
শাকিলের পরিবার সূত্রে জানা যায়, বুধবার (৮জুলাই)বিকেল ৪ টার দিকে প্রকৃতির ডাকে সারা দিতে টয়লেটে গেলে ভিতরে পা দেওয়ার সাথে সাথে ছোবল দেয় বিষাক্ত সাপ। সাপের কামড়ে অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে দ্রুত নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে প্রাথমিক চিকিৎসার পর শাকিলের অবস্থার অবনতি হলে উন্ননত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রেফার করা হয়। হাসপাতালে নেওয়ার পথেই শাকিলের মৃত্যু হয় বলে জানান স্বজনেরা।
চাচাতো দাদা আমিনুর জানান, দুই ভাইয়ের মধ্যে শাকিব বড়। শাকিল ৮ম শ্রেণী পর্যন্ত লোখা পড়া করেছিল। শাকিলের বিদেশে যাবার কথা ছিলো বলেও তিনি জানান।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর