বগুড়ার নন্দীগ্রামে কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যান ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কাভার্ডভ্যান চালক নিহত হয়েছে|
শুক্রবার (১০ জুলাই) সকালে বগুড়া-নাটোর মহাসড়কের কুন্দার হাট হাইওয়ে থানার সামনে এ ঘটনা ঘটে| নিহত স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যান চালকের নাম আব্দুস সালাম (৩৫)| সে রংপুর সদরের মুন্সিপাড়া এলাকার রুকু মিয়ার ছেলে|
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে নাটোরগামী স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানের সাথে বগুড়াগামী মালবাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়| এতে কাভার্ডভ্যানের চালক ঘটনাস্থলেই নিহত হন| এছাড়াও কাভার্ডভ্যানে থাকা কুরিয়ার সার্ভিসের মালামাল রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে যায়| পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ও পুলিশ মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠান|
কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে| গাড়ি দুইটি আমাদের হেফাজতে আছে| এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন|
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর