• ঢাকা
  • ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ২১ সেকেন্ড পূর্বে
দিলওয়ার খান
বিশেষ প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২৬, ০৬:০৫ বিকাল

নেত্রকোণায় দুই হাসপাতালে ভ্রাম্যমান আদালতের জরিমানা

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

নেত্রকোণায় চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগে দুটি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে মোট ১৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৯ অক্টোবর) নেত্রকোণা পৌরসভার মোক্তারপাড়া এলাকায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, নেত্রকোণার যৌথ উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে এ জরিমানা করা হয়।

জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠান দুটি হলো—নিউ সুরক্ষা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এবং নিউ সেন্ট্রাল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার। চিকিৎসা বর্জ্য (ব্যবস্থাপনা ও প্রক্রিয়াজাতকরণ) বিধিমালা, ২০০৮-এর বিধি ৭(২) অনুযায়ী প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন নেত্রকোণার সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসনীম জাহান। এ সময় পরিবেশ অধিদপ্তর, নেত্রকোণা জেলা কার্যালয়ের পরিদর্শক মাহবুবুল ইসলাম প্রসিকিউশন পরিচালনা করেন।

অভিযানকালে সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষকে চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা অনুযায়ী বর্জ্য পৃথকীকরণ, সংরক্ষণ ও যথাযথ প্রক্রিয়াজাতকরণসহ সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে মৌখিকভাবে নির্দেশনা দেওয়া হয়।

মোবাইল কোর্টে আইনশৃঙ্খলা রক্ষায় নেত্রকোণা থানা পুলিশের একটি দল দায়িত্ব পালন করে। এ ছাড়া জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিদপ্তর, নেত্রকোণা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবদুল্লাহ আল মতিন জানান, জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় চিকিৎসা বর্জ্যের সঠিক ব্যবস্থাপনা অত্যন্ত জরুরি। এ ধরনের অনিয়ম প্রতিরোধে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে মোবাইল কোর্ট এবং সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]