• ঢাকা
  • ঢাকা, শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ১৫ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / স্পোর্টস / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১১ জুলাই, ২০২৬, ১১:৪৫ দুপুর

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মুসলিম তারকা ফরোয়ার্ড

ছবি: সংগৃহীত

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে বেলজিয়ামের কাছে বিতর্কিতভাবে ৩-২ গোলে হারের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছেন সেনেগালের মুসলিম তারকা ফরোয়ার্ড সাদিও মানে। এক বিবৃতিতে অবসরের সিদ্ধান্তের কথা জানিয়েছেন সাবেক লিভারপুল তারকা। বিষয়টি নিশ্চিত করেছে সেনেগালের সংবাদমাধ্যম কুতিদিয়েন।

সেনেগালের ফুটবল ইতিহাসের অন্যতম সফল খেলোয়াড় মানে জাতীয় দলের হয়ে দুইবার আফ্রিকা কাপ অব নেশনস (আফকন) জয়ের স্বাদ পেয়েছেন। বিদায়ী বার্তায় তিনি দেশের সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি ক্যারিয়ারে কোনো ভুল বা অপূর্ণতা থেকে থাকলে ক্ষমাও প্রার্থনা করেন।

মানে বলেন, ‘জেনে রাখুন, এই পতাকার জন্য আমি সবকিছু উৎসর্গ করেছি। আমি নিজের সর্বোচ্চটা দিয়েছি এবং সবসময় আমাদের দেশের জন্য কঠোরভাবে লড়াই করেছি।’

সেনেগাল ফুটবলের স্বর্ণালি অধ্যায়ের অন্যতম নায়ক ছিলেন মানে। তার নেতৃত্বেই ২০২১ সালে প্রথমবারের মতো আফ্রিকা কাপ অব নেশনসের শিরোপা জেতে সেনেগাল। পরবর্তীতে আরও একটি আফকন শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি।

দেশের মানুষের সমর্থনের কথা স্মরণ করে তিনি বলেন, ‘আপনাদের অব্যাহত সমর্থনই ছিল আমার সাফল্যের সবচেয়ে বড় চালিকাশক্তি।’

তবে জাতীয় দল থেকে অবসর নিলেও ফুটবল থেকে পুরোপুরি সরে যাচ্ছেন না মানে। তিনি জানিয়েছেন, ভবিষ্যতে দেশের ফুটবলের উন্নয়নে নিজের অভিজ্ঞতা কাজে লাগাতে চান।

এ বিষয়ে মানে বলেন, ‘আনন্দের সঙ্গে আমি আমার অভিজ্ঞতা দেশের সেবায় কাজে লাগাতে চাই। সেটা টেকনিক্যাল স্টাফের সদস্য, কোচ কিংবা ফুটবল প্রশাসনের দায়িত্ব—যেকোনো ভূমিকাতেই হতে পারে।’

আন্তর্জাতিক ফুটবল থেকে সাদিও মানের বিদায়ে সেনেগাল ফুটবলের একটি গৌরবময় অধ্যায়ের সমাপ্তি ঘটল।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]