বিশ্বকাপ ২০২৬-এ একের পর এক নতুন ইতিহাস গড়ে চলেছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালেও গড়েছেন দুটি অনন্য রেকর্ড।
ম্যাচের ১০ মিনিটে মেসির নেওয়া কর্নার থেকে দুর্দান্ত হেডে গোল করেন মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। ওই গোলেই অ্যাসিস্টের খাতায় নতুন মাইলফলক স্পর্শ করেন মেসি।
এই অ্যাসিস্টের মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসে নিজের ১০তম অ্যাসিস্ট পূর্ণ করেন আটবারের ব্যালন ডি'অরজয়ী এই তারকা। এর ফলে বিশ্বকাপের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে ১০টি অ্যাসিস্টের কীর্তি গড়ে সর্বোচ্চ অ্যাসিস্টদাতার রেকর্ড নিজের করে নেন তিনি।
শুধু তাই নয়, সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামার সঙ্গে সঙ্গেই আরেকটি অনন্য রেকর্ডে নাম লেখান ৩৯ বছর বয়সী এই ফরোয়ার্ড। এটি ছিল তার ক্যারিয়ারের চতুর্থ বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল।
এই অর্জনের মাধ্যমে জার্মান কিংবদন্তি লোথার ম্যাথিউস, মিরোস্লাভ ক্লোসা এবং উয়ে সিলারের পাশে জায়গা করে নেন মেসি। বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি চারটি কোয়ার্টার ফাইনাল খেলার কীর্তিতে এখন তাদের সঙ্গে যৌথভাবে শীর্ষে রয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।
সাজু/নিএ
সর্বশেষ খবর