• ঢাকা
  • ঢাকা, রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ১৯ সেকেন্ড পূর্বে
মোঃ আসাদুজ্জামান
বরগুনা প্রতিনিধি
প্রকাশিত : ১২ জুলাই, ২০২৬, ০৪:২২ দুপুর

বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

বরগুনায় জেলা প্রশাসক কার্যালয়ের সুবর্ণজয়ন্তী মিলনায়তনে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তাসলিমা আক্তারের সভাপতিত্বে এই সভায় কার্যবিবরণী উপস্থাপন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক তাসলিমা আক্তার জানান, জেলায় মাদক নির্মূলে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযান অব্যাহত আছে। তিনি হাম, ডেঙ্গু এবং জলাবদ্ধতা প্রতিরোধে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

সভায় আরও বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক নজরুল ইসলাম মোল্লা, পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক এ এস এম কাসেম, সিভিল সার্জন আবুল ফাত্তাহ, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নুরুল আমিন, জেলা বিএনপির সদস্য সচিব হুমায়ুন হাসান শাহিন, ইসলামী আন্দোলনের সেক্রেটারি আবদুর শাকুর, জেলা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান এবং জেলা আনসার কমান্ড্যান্ট উজ্জ্বল কুমার পাল।

রোহান/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]