• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ২ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / রাজনীতি / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২৬, ০৫:২৪ বিকাল

হাসিনা সরকারের পথেই হাঁটছে বর্তমান সরকার: জামায়াত আমির

ফাইল ফটো

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হয়নি। বরং সমাজে দুর্নীতি, অনিয়ম ও অন্যায় বেড়েছে। বিচার ও শিক্ষা বিভাগে অনিয়ম, দুর্নীতি ও দলীয়করণ প্রতিষ্ঠিত হয়েছে। তিনি অভিযোগ করেন, শেখ হাসিনার সরকারের দেখানো পথেই হাঁটছে বর্তমান সরকার।

শুক্রবার (১৬ অক্টোবর) সকালে গাজীপুর মহানগর জামায়াতের উদ্যোগে আয়োজিত ২০২৬ সালের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গাজীপুরের উচিং শহীদ আব্দুল মালেক মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ডা. শফিকুর রহমান বলেন, বর্তমান সরকার গণভোটকে অস্বীকার করছে এবং জুলাই সনদ বাস্তবায়ন করছে না। গত নির্বাচনের আগে একটি দল নির্বাচন হয়ে গেলেই সব সমস্যার সমাধান হবে বলে প্রচার করেছিল। কিন্তু বর্তমানে সমস্যাগুলো দ্বিগুণ হারে বেড়েছে। জনগণের প্রত্যাশা ছিল, দেশে ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, এভাবে চলতে থাকলে বর্তমান সরকারের পরিণতিও শেখ হাসিনার সরকারের মতো হতে পারে।

২০২৪ সালে জামায়াতে ইসলামী ও তরুণ সমাজের প্রত্যাশার কথা তুলে ধরে জামায়াত আমির বলেন, তাঁদের প্রত্যাশা ছিল একটি শোষণমুক্ত, বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। কিন্তু বর্তমান সরকারের সময়ে বৈষম্যের নতুন মাত্রা যুক্ত হয়েছে। শিক্ষাঙ্গনে আগের সরকারের মতো দলীয়করণ, লুটতরাজ এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভাগ বসানোর প্রবণতা দেখা যাচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

মুসলিম বিশ্বের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, পারস্পরিক ঐক্যের অভাব এবং মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ উপেক্ষার কারণে সৌদি আরবসহ বিভিন্ন মুসলিম দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে একনায়কতন্ত্রের হাত থেকে আরেক লুটেরার হাতে ক্ষমতা ন্যস্ত হয়েছে বলে মন্তব্য করেন তিনি। তাঁর দাবি, জনগণ জামায়াতে ইসলামীকে নিরাপত্তার একমাত্র আশ্রয়স্থল হিসেবে মনে করে।

সম্মেলনে রুকনদের উদ্দেশে তিনি বলেন, কোরআনের শিক্ষা ও ইসলামী চেতনা ধারণ করে এগিয়ে যেতে হবে। নিজের নফস, পরিবার ও ব্যক্তিজীবন নিয়ন্ত্রণের পাশাপাশি সমাজের মানুষের সঙ্গে সম্মানজনক আচরণ করতে হবে।

তিনি বলেন, শুধু তরবারি দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়নি; মহানবী (সা.)-এর উত্তম আচরণে মানুষ ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছে। বিদায়ী হজের প্রসঙ্গ তুলে তিনি বলেন, মহানবী (সা.)-এর আদর্শ ও আচরণ মানুষের হৃদয় জয় করেছে। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত উত্তম আমলের ওপর থাকার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, সুদের সঙ্গে কোনোভাবেই জড়িত থাকা যাবে না; সর্বাবস্থায় সুদ হারাম।

ডা. শফিকুর রহমান বলেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহর দাসত্ব করার জন্যই মানুষের সৃষ্টি।

গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক জামাল উদ্দিনের সভাপতিত্বে সম্মেলনে শুরুতে দারসুল কোরআন পেশ করেন মাওলানা আব্দুল হালিম। এ সময় দেশীয় সাহিত্য সাংস্কৃতিক সংসদের শিল্পীরা ইসলামী সংগীত পরিবেশন করেন।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]