সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে মোট ১ হাজার ৯টি শিশু।
সোমবার (১৩ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হালনাগাদ হাম পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজন শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছে মোট ৬৬৫ শিশু। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে আরও ৯৪ শিশুর মৃত্যু হয়েছে। ফলে হাম ও হামের উপসর্গজনিত কারণে মোট মৃত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৫৯ জনে।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ১১৩ শিশু। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ৮৯৬ জন। এ সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৫৬ শিশু, আর চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৮৭৮ শিশু।
প্রতিবেদনে আরও জানানো হয়, ১৫ মার্চ থেকে ১৩ জুলাই পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১২ হাজার ৩৭৬ জন। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ১৩ হাজার ৬১৩ জন। একই সময়ে মোট ৯৫ হাজার ১৯৬ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে, যাদের মধ্যে চিকিৎসা শেষে ৯১ হাজার ৪৮৩ জন বাড়ি ফিরেছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর