• ঢাকা
  • ঢাকা, বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ১৫ সেকেন্ড পূর্বে
তানভীর চৌধুরী
নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত : ১৫ জুলাই, ২০২৬, ০৫:০৮ বিকাল

নওগাঁর পত্নীতলায় পিএফজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

নওগাঁর পত্নীতলায় দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের পিস প্রকল্পের উদ্যোগে পত্নীতলা উপজেলায় পিএফজি (PFG)-এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার পত্নীতলা দি হাঙ্গার প্রজেক্ট এর হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পত্নীতলা পিএফজির সমন্বয়কারী সাজেদুর রহমান দুলাল।

সভায় উপস্থিত ছিলেন পিস অ্যাম্বাসেডর মরিয়ম বেগম সেফা, পিস অ্যাম্বাসেডর আজগর আলী, পিএফজি সদস্য সাংবাদিক আলহাজ্ব বুলবুল চৌধুরী, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক স্বদেশ কুমার মণ্ডল, মোহাম্মদ জয়নাল আবেদীন, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল খালেক, সাবেক অধক্ষ অশ্বিনি কুমার, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মজনুর রহমান, আদিবাসী নেতা নরেন পাহান, ঈমাম আবু ছালেহ মোঃ মছা, পুরোহিত জীবন চক্রবর্তী, দলিত সম্পদায়ের নেতা সুমন সহ প্রায় ২৫ জন সদস্য।

সভায় গত তিন মাসের কার্যক্রম ও অর্জন পর্যালোচনা করা হয় এবং আগামী তিন মাসের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। এছাড়া সভার অন্যতম গুরুত্বপূর্ণ এজেন্ডা ছিল পত্নীতলা পিএফজির আত্মমূল্যায়ন (Self-Assessment), যেখানে সংগঠনের কার্যকারিতা, সদস্যদের অংশগ্রহণ এবং ভবিষ্যৎ উন্নয়নের বিভিন্ন দিক মূল্যায়ন করা হয়।

অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের নওগাঁ জেলা সমন্বয়কারী গিয়াস উদ্দিন। তিনি অংশগ্রহণকারীদের সক্রিয় সম্পৃক্ততার জন্য ধন্যবাদ জানিয়ে শান্তি, সামাজিক সম্প্রীতি ও নাগরিক অংশগ্রহণমূলক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে সকলের সম্মিলিত উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]