• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ৪ মিনিট পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১৬ জুলাই, ২০২৬, ০৯:৩০ সকাল

বিএসটিআই’র ছাড়পত্র ছাড়াই বাজারে হায়ারের ‘ZenGlow’ এসি

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর সনদ ও অনুমোদন পাওয়ার আগেই বাজারে এয়ার কন্ডিশনার বিক্রির গুরুতর অভিযোগ উঠেছে হায়ার বাংলাদেশ লিমিটেডের বিরুদ্ধে। প্রতিষ্ঠানটির নতুন মডেল ‘ZenGlow’ নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা। নথিপত্র পর্যালোচনা করলে দেখা যায়, সরকারি নিয়মকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পণ্যটি বাজারে ছেড়েছে কোম্পানিটি।

হায়ার বাংলাদেশ লিমিটেড কর্তৃক বাজারজাতকৃত ‘ZenGlow’ মডেলের এয়ার কন্ডিশনারটির বাজারজাতকরণের সময়কাল পর্যালোচনা করলে দেখা যায়, প্রতিষ্ঠানটি গত ৩০ মার্চ পণ্যটি বাংলাদেশের বাজারে উন্মুক্ত ও বাজারজাত করেছে। অথচ সংশ্লিষ্ট মডেলটির বিএসটিআই অনুমোদনের জন্য আবেদন করা হয়েছে জুলাই মাসের প্রথম সপ্তাহে। অর্থাৎ, বিএসটিআই-এর নির্ধারিত অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন করা তো দূরের কথা, অনুমোদনের জন্য আনুষ্ঠানিক আবেদন করারও প্রায় তিন মাস পূর্বেই পণ্যটি বাজারে ছাড়া হয়েছে। বিষয়টি সত্য ও প্রামাণিক নথির মাধ্যমে নিশ্চিত হলে এটি বাংলাদেশের বাধ্যতামূলক মাননিয়ন্ত্রণ নীতিমালা ও সংশ্লিষ্ট সরকারি নির্দেশনার সুস্পষ্ট ব্যত্যয় হিসেবে বিবেচিত হওয়ার যথেষ্ট কারণ রয়েছে।

নিরাপত্তা ও গুণগত মান নিয়ে প্রশ্ন: প্রয়োজনীয় মান যাচাই ও নিয়ন্ত্রক অনুমোদন গ্রহণের পূর্বেই কোনো এয়ার কন্ডিশনার বাজারজাত ও গ্রাহকের কাছে বিক্রি করা হলে পণ্যটির গুণগত মান, কার্যক্ষমতা এবং নিরাপত্তা যথাযথভাবে যাচাই হয়েছে কি না-সে বিষয়ে গুরুতর প্রশ্ন তৈরি হয়। ZenGlow মডেলটির বাজারজাতকরণ এবং বিএসটিআই আবেদন করার সময়ের এই সুস্পষ্ট ব্যবধান সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিয়ন্ত্রক প্রক্রিয়া অনুসরণ এবং পণ্যের মান নিশ্চিতকরণে গুরুতর অনিয়মের অভিযোগকে আরও জোরালো করে।

এ ধরনের কার্যক্রম একদিকে সরকারি মাননিয়ন্ত্রণ ব্যবস্থার প্রতি অবজ্ঞার শামিল, অন্যদিকে গ্রাহকের কাছে যথাযথ অনুমোদন ও মান যাচাইয়ের পূর্বেই পণ্য বিক্রির মাধ্যমে ভোক্তার স্বার্থ ও নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলতে পারে। তাই বিষয়টির দ্রুত ও নিরপেক্ষ তদন্ত এবং সংশ্লিষ্ট মডেলের অনুমোদন, উৎপাদন ও বাজারজাতকরণসংক্রান্ত সকল নথি যাচাই করা অত্যন্ত জরুরি।

নিয়মের তোয়াক্কা না করার অভিযোগ: বাংলাদেশে প্রচলিত সরকারি নীতিমালা এবং বিএসটিআই-এর নির্ধারিত স্ট্যান্ডার্ড অনুযায়ী, এয়ার কন্ডিশনার প্রস্তুতকারক ও বাজারজাতকারী প্রতিষ্ঠানকে সংশ্লিষ্ট পণ্যের প্রয়োজনীয় পরীক্ষা ও বিএসটিআই অনুমোদন গ্রহণের পর বাজারে বিক্রয় ও বাজারজাত করার বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু অভিযোগ রয়েছে যে, হায়ার বাংলাদেশ লিমিটেড তাদের বেশ কিছু এয়ার কন্ডিশনার মডেল প্রয়োজনীয় বিএসটিআই অনুমোদন গ্রহণের পূর্বেই বাংলাদেশের বাজারে বাজারজাত করেছে এবং এসব মডেলের কিছু পণ্য বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মেও বিক্রি হচ্ছে। যদি বিষয়টি প্রামাণিক নথি ও তথ্যের মাধ্যমে নিশ্চিত হয়, তবে এটি সরকারি নীতিমালা ও প্রযোজ্য মাননিয়ন্ত্রণ প্রক্রিয়ার ব্যত্যয় হিসেবে বিবেচিত হতে পারে।

একই সঙ্গে বিভিন্ন অনলাইন এসি ব্যবহারকারী গ্রুপ, কাস্টমার ফিডব্যাক ও আলোচনায় হায়ার এয়ার কন্ডিশনারের কম কুলিং, প্রত্যাশিত পারফরম্যান্স না পাওয়া এবং বিভিন্ন কোয়ালিটি সংক্রান্ত সমস্যার অভিযোগ লক্ষ্য করা যাচ্ছে। এসব অভিযোগের যথাযথ কারিগরি তদন্ত ও যাচাই প্রয়োজন।

পরিশেষে বলা যায়, অভিযোগের সত্যতা যাচাই সাপেক্ষে, প্রয়োজনীয় অনুমোদনের পূর্বে কোনো এয়ার কন্ডিশনার মডেল বাজারজাত করা হলে তা একদিকে সরকারি নিয়ম ও মাননিয়ন্ত্রণ ব্যবস্থার ব্যত্যয় এবং অন্যদিকে গ্রাহকের কাছে অননুমোদিত বা যথাযথভাবে যাচাই না হওয়া পণ্য পৌঁছানোর ঝুঁকি সৃষ্টি করে। এর ফলে গ্রাহক মানসম্মত পণ্য ও সঠিক পারফরম্যান্স থেকে বঞ্চিত হতে পারেন এবং পণ্যের নিরাপত্তা ও গুণগত মান নিয়েও উদ্বেগ তৈরি হতে পারে।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]