• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ২৬ সেকেন্ড পূর্বে
মোঃ জামাল বাদশা
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত : ১৬ জুলাই, ২০২৬, ০৩:৩৫ দুপুর

লালমনিরহাটের কালীগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রতীকী ছবি

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে জাকিয়া আক্তার নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে উপজেলার মদাতী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কৈটারী মৌজায় এই দুর্ঘটনা ঘটে। নিহত জাকিয়া আক্তার স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর আলমের মেয়ে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, আহ সকাল সাড়ে ১০টার দিকে জাকিয়া আক্তার বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে। সাঁতার না জানায় একপর্যায়ে সে পুকুরের গভীর পানিতে তলিয়ে যায়। তাকে বাড়িতে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়দের সহযোগিতায় পুকুরে উদ্ধার তৎপরতা চালানো হয়। ​

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর দুপুর ১২টার দিকে পুকুর থেকে জাকিয়ার মরদেহ উদ্ধার করা হয়। শিশুটির এই আকস্মিক ও অকাল মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম নেমে এসেছে।

​এদিকে এই মর্মান্তিক ঘটনায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গভীর শোক প্রকাশ করেছে লালমনিরহাট জেলা প্রশাসন। জেলা প্রশাসনের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। একই সঙ্গে জেলাবাসীর প্রতি শিশুদের নিরাপত্তায় আরও সতর্ক থাকার জোরালো আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]