• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ৪৩ সেকেন্ড পূর্বে
মো. নূর আলম
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত : ১৬ জুলাই, ২০২৬, ০৬:৫৩ বিকাল

গোপালপুরে জুলাই শহিদ দিবস পালিত

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

দেশব্যাপী "জুলাই শহিদ দিবস-২০২৬" পালনের অংশ হিসেবে টাঙ্গাইলের গোপালপুরে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুঞ্জুরুল মোর্শেদ।

উপজেলা সমাজসেবা অফিসার এখলাস মিয়ার সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নবাব আলী , গোপালপুর থানার অফিসার ইনচার্জ ( তদন্ত) মোঃ সালাউদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন রুবেল, উপজেলা জামায়াতের আমির মোঃ হাবিবুর রহমান তালুকদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কাজী লিয়াকত, সিনিয়র মৎস কর্মকর্তা সৈরভ কুমার দে, গোপালপুর পৌর বিএনপি সভাপতি খালিদ হাসান উথান,সেক্রেটারি চান মিয়া, উপজেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম লেলিন।এছাড়া উপস্থিত ছিলেন জুলাই যোদ্বা উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় বক্তারা জুলাই মাসের গণঅভ্যুত্থানে শহিদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তাঁরা বলেন, শহিদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের আদর্শ, দেশপ্রেম ও আত্মত্যাগের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে জুলাই শহিদদের রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]