• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ২১ সেকেন্ড পূর্বে
মো. আবদুর রউফ
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশিত : ১৬ জুলাই, ২০২৬, ০৯:৪৪ রাত
বন্যাদুর্গতদের পাশে সরকার

খাগড়াছড়িতে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর ত্রাণ বিতরণ ও পুনর্বাসনের ঘোষণা

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

দেশের বন্যা কবলিত এলাকার সাধারণ মানুষের কষ্ট লাঘবে আগামী সপ্তাহ থেকেই সরকারি খাদ্য সহায়তা কর্মসূচি শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। একই সঙ্গে দুর্গত এলাকার বাসিন্দাদের স্বস্তি দিতে ক্ষুদ্র ঋণ প্রদানকারী এনজিওগুলোকে চলতি জুলাই মাসে ঋণের কিস্তি আদায় স্থগিত রাখার আহ্বান জানিয়েছেন তিনি।

​বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে খাগড়াছড়ি সার্কিট হাউস মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ সব কথা বলেন। খাগড়াছড়ির বন্যা পরিস্থিতি মোকাবিলা এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধিদের নিয়ে এই সভার আয়োজন করা হয়।

​ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসনের আশ্বাস দিয়ে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, 'বন্যায় কর্মহীন ও অতিদরিদ্র হয়ে পড়া মানুষের সহায়তায় সরকার দ্রুত পদক্ষেপ নিচ্ছে। আগামী আগস্ট মাস থেকে যে নিয়মিত খাদ্য সহায়তা দেওয়ার কথা ছিল, বর্তমান পরিস্থিতি বিবেচনা করে তা এগিয়ে এনে আগামী সপ্তাহ থেকেই বিতরণ শুরু করা হবে।'

​দুর্যোগকালীন সময়ে মানুষের আর্থিক সংকটের বিষয়টি তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, 'এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্তদের ওপর ঋণের বোঝা চাপানো কোনোভাবেই সমীচীন হবে না। সরকার এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। আমি ক্ষুদ্র ঋণ প্রদানকারী এনজিওগুলোকে অনুরোধ করব, তারা যেন চলতি জুলাই মাসে বন্যাদুর্গত এলাকায় কিস্তি আদায় সম্পূর্ণ বন্ধ রাখেন।'

​বন্যায় গ্রামীণ অবকাঠামো ও কৃষির ব্যাপক ক্ষতি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, 'গ্রামীণ সড়ক মেরামত, কৃষি ও মৎস্য খাতের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সরকার শিগগিরই বিশেষ পুনর্বাসন কাজ শুরু করবে। চাষিদের ঘুরে দাঁড়াতে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হবে।'

​খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাতের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন, '​স্থানীয় সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া, ​খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক, খাগড়াছড়ি বিজিবি সেক্টর কমান্ডার, ডি জিএফ আ ইয়ের ডেট কমান্ডার, ​পুলিশ সুপার মো. মোরতাজা আলী খাঁনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

​সভায় জেলার বন্যা পরিস্থিতি ও পরবর্তী পুনর্বাসন কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালনার বিষয়ে বিস্তারিত কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।

​এদিকে, মতবিনিময় সভা শেষে একই দিন বিকেলে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত খাগড়াছড়ির বন্যাদুর্গত দীঘিনালা উপজেলার কবাখালী ও হাচিনসনপুর এলাকা সরজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি বন্যার পানিতে প্লাবিত এলাকার মানুষের খোঁজখবর নেন এবং দুর্গতদের মাঝে জরুরি ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]