• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ৬ সেকেন্ড পূর্বে
মোঃ মনিরুজ্জামান
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত : ১৭ জুলাই, ২০২৬, ০৭:০৬ বিকাল

ভূরুঙ্গামারীতে ১০৩ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ১০৩ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট সহ মর্জিনা আক্তার (৪০) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। আটক ওই নারী উপজেলার বঙ্গ সোনাহাট ইউনিয়নের বানুর কুটি গ্রামের আতোয়ার হোসেনের মেয়ে।

শুক্রবার (১৮ জুলাই) দুপুরে সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে এবং স্থানীয় জনগণের সহায়তায় সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ১০৩ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ১৬ হাজার ২শ ৯০ টাকা উদ্ধার করা হয় । জব্দকৃত আলামতের আনুমানিক মোট মূল্য ৫৬ হাজার ২শ ৯০ টাকা।

পুলিশ জানিয়েছে, আটক ওই নারী দীর্ঘদিন যাবত পোল্ট্রি মুরগির দোকানের ব‍্যবসার আঁড়ালে মূলত ইয়াবা কেনা-বেঁচা করে আসছিলেন। সোনাহাট স্থল বন্দরে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা সহ নানা রকমের অসামাজিক কর্মকাণ্ড করে আসছিলেন কুখ্যাত মাদক সম্রাজ্ঞী মর্জিনা আক্তার ওরফে গেন্দী। সোনাহাট স্থল বন্দরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মালামাল পরিবহনের কাজে আগত ট্রাকচালক ও পরিবহন শ্রমিকদের নিকট নিয়মিত ইয়াবা ও গাঁজা বিক্রি করে আসছিলেন তিনি। বিভিন্ন সময় তাকে গ্রেফতারের চেষ্টা করা হলেও সুকৌশলে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যেত। অবশেষে শুক্রবার দুপুরে স্থানীয়দের সহায়তায় পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

ভুরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান, আটক ওই নারী মাদককারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়া চলছে।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com