চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক পদে মাহবুবের রহমান শামীমকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বিএনপি'র চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক
রবিবার (১৯ জুলাই) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পাঠানো এক চিঠিতে তাঁকে প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তাঁকে এই দায়িত্ব পালন করতে বলা হয়েছে। এ নিয়ে ৬৩ জেলা পরিষদে প্রশাসক বসল। এখন বাকি রয়েছে কেবল ঠাকুরগাঁও জেলা।
এই নিয়োগের বিষয়ে মাহবুবের রহমান শামীম গণমাধ্যমকে বলেন, ‘আমাকে দায়িত্ব দেওয়ার জন্য বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার সর্বোচ্চ দিয়ে চট্টগ্রাম জেলা পরিষদের আওতাধীন এলাকায় উন্নয়নের জন্য কাজ করে যাব।’
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসন থেকে বিএনপির মনোনয়নে প্রার্থী হিসেবে মাহবুবের রহমান শামীম প্রতিদ্বন্দ্বিতা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের কাছে পরাজিত হন৷ নোয়াখালী জেলার হাতিয়ার স্থায়ী বাসিন্দা হলেও মাহবুবের রহমান শামীম দীর্ঘদিন চট্টগ্রামে বিএনপি'র রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন৷
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর