সিরাজগঞ্জ জেলা বিএনপির অধীনস্থ সকল ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার বিকেলে সিরাজগঞ্জ পৌর ভাসানী মিলনায়তনে সম্মেলন প্রস্তুত কমিটির আয়োজনে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এবং সিরাজগঞ্জ জেলা সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক, সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
জেলা সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ভিপি শামীম খান এবং সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইটের সঞ্চালনায় অনুষ্ঠানে সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিম রেজা, জেলা বিএনপির সহসভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর