• ঢাকা
  • ঢাকা, রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ৯ সেকেন্ড পূর্বে
মো. আবদুর রউফ
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশিত : ১৯ জুলাই, ২০২৬, ০৭:০৫ বিকাল

মহালছড়ির বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন পার্বত্য প্রতিমন্ত্রী

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার বিভিন্ন এলাকার সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও দুর্গত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

​রবিবার (১৯ জুলাই) দুপুরে মহালছড়ি উপজেলার বন্যা পরবর্তী বিশেষ ত্রাণ ও পুনর্বাসন সহায়তা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি দুর্গত মানুষের হাতে এই মানবিক সহায়তা তুলে দেন। দুর্যোগ কবলিত অসহায় মানুষের দুঃখ-দুর্দশা লাঘব এবং তাদের দ্রুত স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনাই সরকারের এই কার্যক্রমের মূল উদ্দেশ্য বলে জানান তিনি।

​ত্রাণ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, 'সরকারের সঠিক পরিকল্পনা ও সময়োপযোগী আগাম পদক্ষেপ নেওয়ার কারণে সাম্প্রতিক বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কম হয়েছে। বন্যাদুর্গত মানুষের কষ্ট লাঘবের জন্য আজ থেকেই সরকারের বিশেষ খাদ্য সহায়তা কর্মসূচি চালু করা হয়েছে, যার মাধ্যমে দুর্গত ও হতদরিদ্র মানুষ অত্যন্ত স্বল্প মূল্যে নিয়মিত খাদ্য সহায়তা পাবেন। পার্বত্য অঞ্চলের টেকসই উন্নয়ন ও প্রতিটি নাগরিকের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমান সরকারের বিশেষ মনোযোগ ও আন্তরিকতা রয়েছে।'

​তিনি আরও বলেন, 'প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সকল ধর্ম, বর্ণ ও জনগোষ্ঠীকে নিয়ে একটি বৈষম্যহীন ও ঐক্যবদ্ধ 'রংধনুর বাংলাদেশ' গড়তে চান। প্রধানমন্ত্রীর এই 'রেইনবো জাতি' গঠনের স্বপ্ন বাস্তবায়নে পাহাড়ের সকল সম্প্রদায়ের মানুষের পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতি বজায় রাখা অত্যন্ত প্রয়োজন।'

​ত্রাণ বিতরণ অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী মহালছড়ি উপজেলার চোংড়াছড়ি, পাকুজ্জাছড়ি ও মাইসছড়ির বন্যা দুর্গত বিভিন্ন এলাকা সরেজমিনে পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ করেন।

​উক্ত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া। এছাড়া খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত, পুলিশ সুপার মো. মোরতোজা আলী খাঁন ও স্থানীয় প্রশাসনের বিভিন্ন সরকারি দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com