নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেক ও এআই বিষয়ক প্রশিক্ষণ’ কর্মসূচির ২২ জুলাই উদ্বোধন করা হয়েছে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এ প্রশিক্ষণের আয়োজন করে।
প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ।
বক্তারা বলেন, দ্রুত পরিবর্তনশীল গণমাধ্যম জগতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ফ্যাক্ট চেকিং ও মাল্টিমিডিয়া সাংবাদিকতার গুরুত্ব দিন দিন বাড়ছে। অপতথ্য ও গুজব প্রতিরোধের পাশাপাশি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে স্থানীয় সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর