• ঢাকা
  • ঢাকা, বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ১১ সেকেন্ড পূর্বে
আরিফ জাওয়াদ
ঢাবি প্রতিনিধি
প্রকাশিত : ২২ জুলাই, ২০২৬, ০৯:০৯ রাত

ঢাবিতে জুলাই-গ্রাফিতি সংরক্ষণের উদ্যোগ, ২৫ জুলাইয়ের মধ্যে শিল্পীদের নিবন্ধনের আহ্বান

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

’২৪ এর ছাত্র-জনতার জুলাই অভ্যুত্থানে রাজধানীসহ দেশের নানা শহরের দেয়ালে ছেয়ে যায় প্রতিবাদের ‘গ্রাফিতি’। ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকাতেও তার ব্যত্যয় ঘটেনি, অভ্যুত্থানের ২ বছর পর বিবর্ণ হয়ে যাওয়া গ্রাফিতিগুলো সংরক্ষণে উদ্যোগ নিতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়টি। ইতোমধ্যে গ্রাফিতি পুনর্লিখন কিংবা রংকরণের সেইসময়কার অঙ্কন শিল্পীদের আমন্ত্রণ জানিয়েছে বিশ্ববিদ্যালয়টি।

জানা গেছে, আগামী রবিবার (২৬ জুলাই) থেকে বিশ্ববিদ্যালয় এলাকায় গ্রাফিতি রংকরণ বা পুনর্লিখন কার্যক্রম শুরু হবে। বলা হচ্ছে, গ্রাফিতির মূল বৈশিষ্ট্য, চেতনা ও তাৎপর্য অক্ষুণ্ন রেখে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দেয়ালে অঙ্কিত জুলাই-গ্রাফিতি সংরক্ষণের লক্ষ্যে ওই কার্যক্রম শুরু করা হচ্ছে।

উপাচার্য ভবন থেকে রোকেয়া হল পর্যন্ত রংকরণ বা পুনর্লিখনের মধ্য দিয়ে এই কার্যক্রম উদ্বোধন করা হবে। এই কার্যক্রম সমন্বয়ের জন্য চারুকলা অনুষদের ডিন, প্রক্টর এবং আরবরি কালচার সেন্টারের পরিচালককে দায়িত্ব দেওয়া হয়েছে। গ্রাফিতি রংকরণ বা পুনর্লিখন কর্মসূচিতে অংশগ্রহণের জন্য জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী তৎকালীন গ্রাফিতি অঙ্কন শিল্পীদের আমন্ত্রণ জানানো হয়েছে।

আগ্রহী শিল্পী ও সৌখিন শিল্পীদের আগামী ২৫ জুলাই ২০২৬ তারিখের মধ্যে ০১৭১৬১১৬০২৩ হোয়াটস্অ্যাপ নাম্বারে নাম ও ঠিকানা নিবন্ধন করার জন্য অনুরোধও করেছে বিশ্ববিদ্যালয়টি।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]