• ঢাকা
  • ঢাকা, শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
হাবিবুর রহমান
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত : ২৫ জুলাই, ২০২৬, ০৬:২৩ বিকাল

বাংলাদেশ কারো দয়ার দান নয়, আমরা কারো দাদাগিরি মেনে নিবোনা: মাওলানা এ টি এম মাছুম

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

সরকার ৫ মাসের শাসনে তারা প্রমাণ করেছে তারা জনগণের পক্ষে নেই। তারা আগের সরকারের ন্যায় মাত্র ৫ মাসে সন্ত্রাস, চাঁদাবাজি, দখল, ধর্ষণ, খুনের রাজত্ব কয়েম করেছে। তারা জুলাই সনদ বাস্তবায়ন না করে এ দেশের জনগণের সাথে গাদ্দারি করেছে। তারা ফ্যাসিবাদীদের ন্যায় মাদ্রাসা শিক্ষার উপরে আবার নগ্ন হস্তক্ষেপ করেছে, মাদরাসা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান-সহ ৮ ধর্মপ্রাণ এলেমদার কর্মকর্তাকে এ সরকার বদলি করে তাদের স্থলে নাস্তিক-মুরতাদদের এনে বসিয়ে দিয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভার আয়োজনে শনিবার (২৫ জুলাই) দিনব্যাপী রুকন (সদস্য) শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা এ টি এম মাছুম এসব কথা বলেন।

এছাড়াও এ সরকার আসার পর মাদ্রাসা বোর্ডের পাঠ্যপুস্তক থেকে ইসলামী দর্শন নামের বইটি বাতিল করে সূফীবাদ নামে মাজার পূজারী মার্কা বইকে প্রতিষ্ঠিত করেছে। সুফীজম অনুসারীরা ইসলাম প্রতিষ্ঠা চায় না, তারা দ্বীনকে হাদিয়ার কাছে বিক্রি করে দিয়েছে। এসব অনিয়ম রুখতে জামায়াতে ইসলামীকে পূর্বের ন্যায় গর্জে উঠতে হবে। বাংলাদেশ কারো দয়ার দান নয়, আমরা কারো দাদাগিরি মেনে নিবোনা। এ ময়দানে ইসলাম কায়েমের জন্য জামায়াত নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিএনপির এক কেন্দ্রীয় নেত্রী যাকাতকে চাঁদাবাজির সাথে তুলনা করে ইসলামের বিধানের সাথে বেয়াদবি করেছে। আমরা সরকারের এসব অন্যায় আচরণ বরদাস্ত করব না। যতদিন রাষ্ট্রীয়ভাবে ইনসাফ কয়েম হবে না, ততদিন সমাজে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা ইনসাফ কয়েম করবে।

নাঙ্গলকোট আল-হেরা হোসাইন বিন সালেহ একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত শিক্ষাশিবিরে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলা আমীর মাওলানা জামাল উদ্দিন। জামায়াতে ইসলামী নাঙ্গলকোট পৌরসভা আমীর হারুনুর রশিদের সঞ্চালনায় শিক্ষাশিবিরে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী কুমিল্লা-নোয়াখালী অঞ্চল টিম সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, কুমিল্লা দক্ষিণ জেলা আমীর এডভোকেট মোহাম্মদ শাহজাহান, সেক্রেটারি ড. সৈয়দ সরোয়ার উদ্দিন সিদ্দিকী, ছাত্রশিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিস শুরা সদস্য মাওলানা মুহাম্মদ ইয়াছিন আরাফাত, বিশিষ্ট ইসলামিক স্কলার মুফতি মাওলানা আ.ন.ম মাঈন উদ্দিন সিরাজী।

শিক্ষাশিবিরে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা নায়েবে আমীর মাওলানা এস এম মহি উদ্দিন, মাওলানা ইউসুফ আলী, পৌরসভা সেক্রেটারি এডভোকেট আনোয়ার হোসেন প্রমুখ।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]