• ঢাকা
  • ঢাকা, শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ৪৩ সেকেন্ড পূর্বে
এম. সুরুজ্জামান
শেরপুর প্রতিনিধি
প্রকাশিত : ২৫ জুলাই, ২০২৬, ০৮:১৯ রাত

নালিতাবাড়ীতে মাদক বিরোধী সামাজিক বৈঠক অনুষ্ঠিত

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

শেরপুরের নালিতাবাড়ীতে ‘মাদককে না বলি, সুস্থ্য ও সুন্দর সমাজ গড়ি’ এমন স্লোগানে মাদক বিরোধী এক সামাজিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জুলাই) বিকেলে উপজেলার ভারত সীমান্তঘেঁষা ১নং পোড়াগাঁও ইউনিয়নের বুরুঙ্গা কালাপানি বটতলা এলাকায় ওই বৈঠকের আয়োজন করেন হিলফুল ফুজুল নামের একটি স্থানীয় সামাজিক সংগঠন।

এতে ১নং পোড়াগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি দরবেশ আলী মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন শেরপুরের অতিরিক্তি পুলিশ সুপার নাছরিন আক্তার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফুজ্জামান। প্রিয় অতিথির বক্তব্য রাখেন ১নং পোড়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবর রহমান চৌধুরী, শেরপুর-২ আসনের এমপির প্রতিনিধি শাহীন আলম, ২নং নন্নী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, শিক্ষক আমানুল্লাহ রতন, ফিরোজ লিটন স্পোটর্স ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক রুহুল আমীন লিটন, উর্ধ্বসিড়ি ক্রীড়া চক্রের সভাপতি আহাম্মদ আলী, সমাজসেবক উবাইদুল ইসলাম সোহাগ।

এ সময় নালিতাবাড়ী থানার সেকেন্ড অফিসার নিজাম উদ্দিন, সমাজসেবক রবিউল আলম ইউসুফসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং দুটি মাদক বিরোধী সামাজিক কমিটির নেতৃবৃন্দসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বৈঠকে পুলিশ প্রশাসনের কর্মকর্তারা মাদকসেবনকারী ও মাদক ব্যবসায়ীদেরকে সংশোধনের জন্য আগামী ১০ দিনের আল্টিমেটাম দিয়ে মাদক প্রতিরোধ কমিটিকে একটি তালিকা প্রস্তুত করতে নির্দেশ দেন। ১০ দিন পরেও যারা সংশোধন না হবেন, তাদের বিরুদ্ধে পুলিশের আইনী তৎপরতা জোড়দার করা হবে। এছাড়া এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলারও আহবান জানানো হয় ওই বৈঠকে।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]