• ঢাকা
  • ঢাকা, শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৯ সেকেন্ড পূর্বে
মো: মিজানুর রহমান
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৬, ০৬:৩৫ বিকাল

দেশব্যাপি ফ্যাসিবাদী হত্য আওয়ামী সন্ত্রাস নৈরাজ্য অগ্নিসংযোগের প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

দেশব্যাপী ফ্যাসিবাদী আওয়ামী সন্ত্রাস, খুন, নৈরাজ্য, অগ্নিসংযোগ, হামালা, লুটপাট, ভাংচুর এবং আতঙ্ক সৃষ্টির প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

শনিবার (২৭ নভেম্বর) দুপুরে শহরের পায়রা চত্বরে এ কর্মসূচীর আয়োজন করে জাতীয়তাবাদি সামাজিক সাংস্কিৃত সংস্থা (জাসাস), আইনজীবি ফোরাম, জিয়া পরিষদ এবং জিয়া স্মৃতি পাঠাগার। এতে ব্যানার ফেস্টুন নিয়ে নানা শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহন করে।

ঘন্টাব্যাপী চলা এই কর্মসূচীতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি,এবং জেলা পরিষদের প্রশাসক এডভোকেট এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, ঝিনাইদহ সদর বিএনপির সভাপতি কামাল আজাদ পান্নু, সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম বাদশা, এনামুল কবীর মুকুল, এম আক্তার মুকুল, যুগ্ম সম্পাদক এম শাহজাহান আলী, জেলা যুবদলের সভাপতি আহসান হাবিব রনক, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু, জেলা জাসাসের আহবায়ক এম এ কবীর, সদস্য সচিব কামরুজ্জামান লিটন, শহিদুজ্জামান সাঈদ, মোল্লা রাজা, জিয়া পরিষদের আহবায়ক কামাল উদ্দীন, সদস্য সচিব জাহাঙ্গীর হোসেন, এ্যড.শামসুজ্জামান লাকি, এড.বদিউজ্জামান, এড.জাহিদুল ইসলাম, এড.আব্দুল আলিম, রেজাউল ইসলাম সহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় প্রধান অতিথি এড. এম এ মজিদ বলেন,দেশব্যাপী সন্ত্রাস, নৈরাজ্য,হত্যা, অগ্নিসংযোগ ও ভাঙচুর চালিয়ে একটি নির্বাচিত সরকারকে ভয় দেখিয়ে লাভ নেই। তিনি পলাতক আওয়ামী ফ্যাসিবাদের অপতৎপরতা বন্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, শেখ হাসিনা এ দেশের ছাত্র জনতার আন্দোলনের মুখে তিনশত এমপি নিয়ে পালিয়ে গেছে, তার জন্য ফাসির দড়ি অপেক্ষা করছে। আদালতের রায় দেখতে এ দেশের মানুষ অপেক্ষা করছে। তিনি গোপাল গঞ্জে লাশ ফেলতে চেয়েছেন।

তিনি বলেন, যারা বোমাবাজি, অগ্নী সন্ত্রাস এবং মানুষ হত্যা করছেন তাদের বিরুদ্ধে কঠিন আইনী ব্যবস্থা নেয়া হবে, কেউ রেহায় পাবেন না। তিনি বলেন আগামীতে এ দেশে আওয়ামী ফ্যাসিবাদ আর কখনও রাজনীতি করার সুযোগ পাবে না।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]