• ঢাকা
  • ঢাকা, রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ৪৬ সেকেন্ড পূর্বে
মাসুদ রেজা শিশির
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত : ২৬ জুলাই, ২০২৬, ০৯:০৬ রাত
কালুখালীর

কালিকাপুর রেলব্রিজে ধাক্কা লেগে অজ্ঞাত যুবকের মৃত্যু

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

রাজবাড়ীর কালুখালী উপজেলার কালিকাপুর রেলব্রিজে ধাক্কা লেগে মধুমতি এক্সপ্রেস ট্রেনের ছাদে ভ্রমণরত এক অজ্ঞাতনামা যুবকের মৃত্যু হয়েছে। পরে ট্রেনটি রাজবাড়ী রেলওয়ে স্টেশনে পৌঁছালে তার মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ (জিআরপি)।

রবিবার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনটি রাজবাড়ী স্টেশনে পৌঁছানোর পর ট্রেনের ছাদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

রাজবাড়ী জিআরপি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত যুবক ট্রেনের ছাদে ভ্রমণ করছিলেন। ট্রেনটি কালুখালী উপজেলার কালিকাপুর রেলব্রিজ অতিক্রম করার সময় সেতুর সঙ্গে তার মাথায় সজোরে আঘাত লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে রেলওয়ে পুলিশ রাজবাড়ী স্টেশনে ট্রেন থেকে মরদেহ উদ্ধার করে।

তিনি আরও জানান, নিহত যুবকের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় শনাক্তের পাশাপাশি মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত ও প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, চলতি বছর কালুখালীর কালিকাপুর রেলব্রিজে একই ধরনের দুর্ঘটনায় এর আগেও প্রাণহানির ঘটনা ঘটেছে। গত ১৯ মার্চ ও ২ জুন ট্রেনের ছাদে ভ্রমণের সময় পৃথক দুটি ঘটনায় দুই ব্যক্তির মৃত্যু হয়। সর্বশেষ রবিবার (২৬ জুলাই) একই স্থানে আবারও এক অজ্ঞাত যুবকের প্রাণহানির ঘটনা ঘটল। একের পর এক এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটলেও ট্রেনের ছাদে ঝুঁকিপূর্ণ ভ্রমণ পুরোপুরি বন্ধ করা সম্ভব হয়নি। সচেতনতা বৃদ্ধি এবং কঠোর নজরদারির মাধ্যমে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]