• ঢাকা
  • ঢাকা, সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ২১ সেকেন্ড পূর্বে
মো. আবদুর রউফ
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশিত : ২৭ জুলাই, ২০২৬, ০২:১৯ দুপুর

খাগড়াছড়ির সীমান্তে বিজিবির সাথে চোরাকারবারীদের গুলাগুলি, ৪টি পিস্তল ও গোলাবারুদ উদ্ধার

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

খাগড়াছড়ির মাটিরাঙ্গা সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বিজিবি। এ সময় উদ্ধার করা মালামাল ক্যাম্পে নিয়ে আসার পথে সীমান্তরক্ষী বাহিনীর ওপর অতর্কিত গুলি চালায় সশস্ত্র চোরাচালানকারীরা। আত্মরক্ষার্থে বিজিবি পাল্টা জবাব দিলে চোরাকারবারীরা পাহাড়ি গহীন জঙ্গলে পালিয়ে যায়।

​সোমবার (২৭ জুলাই) রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার ২ নম্বর তবলছড়ি ইউনিয়নের সীমান্তঘেঁষা সিংহপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযানটি পরিচালনা করে ২৩ বিজিবি যামিনীপাড়া ব্যাটালিয়ন।

​বিজিবি সূত্র জানায়, ভারত থেকে একটি বড় অস্ত্রের চালান সীমান্ত অতিক্রম করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে যামিনীপাড়া ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল সিংহপাড়া গ্রামের সীমান্ত রেখায় কৌশলগত অবস্থান নেয়। গভীর রাতে বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরকারবারীরা আতঙ্কিত হয়ে সাথে থাকা মালামাল ফেলে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়।

​পরবর্তীতে বিজিবি সদস্যরা এলাকাটি ঘিরে ফেলে তল্লাশি চালায়। এ সময় ঘটনাস্থল থেকে ২টি বিদেশি পিস্তল, ২টি দেশীয় এলজি,১৪ রাউন্ড তাজা গুলি, ১৬০০ ভারতীয় রুপি এবং অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।

​উদ্ধার করা অস্ত্র ও মালামাল জব্দ করে বিজিবি বিওপিতে নিয়ে যাওয়ার পথে ওঁৎ পেতে থাকা সশস্ত্র পাচারকারী চক্রটি বিজিবির টহল দলকে লক্ষ্য করে সরাসরি গুলি বর্ষণ করে। বিজিবি সদস্যরাও তাৎক্ষণিক কৌশলগত অবস্থান নিয়ে আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়ে কড়া জবাব দেয়। দু'পক্ষের মধ্যে কিছু সময় গোলাগুলি চললেও শেষ পর্যন্ত বিজিবির শক্ত অবস্থানের কাছে টিকতে না পেরে দুষ্কৃতকারীরা দুর্গম পাহাড়ের দিকে সটকে পড়ে। সংঘর্ষের এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

​২৩ বিজিবি যামিনীপাড়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালিদ ইবনে হোসেন জানান, 'সীমান্ত এলাকা নিরাপদ রাখা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে তারা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন।'

​তিনি আরও বলেন, 'সীমান্তবর্তী যেসব সংবেদনশীল পথ দিয়ে অবৈধ অনুপ্রবেশ, সমরাস্ত্র পাচার কিংবা মাদকের চোরাচালান হতে পারে- সেই রুটগুলোকে ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে। যেকোনো ধরনের অপরাধমূলক তৎপরতা নস্যাৎ করতে এসব পয়েন্টে পর্যবেক্ষণ ও বিজিবির টহল বহুগুণ বৃদ্ধি করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।'

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]