বরগুনা বাজারে অবৈধ রিং জাল বা চায়না দুয়ারী (ফিক্সড ইঞ্জিন) জাল সংরক্ষণ ও বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৭ জুলাই ) বরগুনা বাজারের কসমেটিক্স পট্টি এলাকায় পরিচালিত মোবাইল কোর্টে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধ চায়না দুয়ারী জাল সংরক্ষণ ও বিক্রির দায়ে মো. আবুল হোসেন নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ সময় তার হেফাজতে থাকা অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, মৎস্যসম্পদ সংরক্ষণ এবং অবৈধ জালের ব্যবহার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর