• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ২৮ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / রাজনীতি / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২৮ জুলাই, ২০২৬, ০১:৪৯ দুপুর

যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও

ছবি: সংগৃহীত

যশোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির গোলাম রসুলের বাড়ি ঘেরাও করেছেন বিক্ষুব্ধ স্থানীয়রা। তার মেয়ে মেহেজাবিন জান্নাত অনন্যার বিরুদ্ধে শিশু ও অভিভাবকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ তুলে এ বিক্ষোভ শুরু হয়।

মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১০টার দিকে যশোর শহরের নীলগঞ্জ সুপারি বাগান এলাকায় অবস্থিত এমপি গোলাম রসুলের বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন স্থানীয়রা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত সেখানে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছিল এবং বিক্ষোভ চলছিল।

স্থানীয়দের অভিযোগ, সোমবার এমপির বাড়ির বিপরীতে অবস্থিত আল মাদ্রাসাতুল শারইয়্যাহর কয়েকজন শিশুশিক্ষার্থীকে মারধর করেন মেহেজাবিন জান্নাত অনন্যা। মঙ্গলবার সকালে তিনি আবারও শিশু ও তাদের অভিভাবকদের সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ ওঠে। একপর্যায়ে তিনি এক অভিভাবকের মাথায় তালা দিয়ে আঘাত করেন বলেও দাবি করেন স্থানীয়রা।

এসব ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ এলাকাবাসী এমপির বাড়ি ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন। এ সময় কয়েকজন বিক্ষোভকারী বাড়ির গেট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করেন এবং ইটপাটকেল নিক্ষেপে বাড়ির কয়েকটি জানালার কাচ ভেঙে যায় বলে স্থানীয়রা জানান।

ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। বিক্ষোভকারীরা এমপি গোলাম রসুল ও তার মেয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া এবং তাদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।

তবে অভিযোগের বিষয়ে এমপি গোলাম রসুল বা তার মেয়ে মেহেজাবিন জান্নাত অনন্যার কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]