• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২৮ জুলাই, ২০২৬, ০৩:৫৮ দুপুর

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে: ডা. জাহেদ

ফাইল ফটো

রাষ্ট্রপতির দায়িত্বে থাকাকালে তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার সুযোগ না থাকলেও পদ ছাড়ার পর দায়িত্ব গ্রহণের আগে বা পরে সংঘটিত যেকোনো অসদাচরণের অভিযোগে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া যেতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (২৮ জুলাই) এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

ডা. জাহেদ বলেন, রাষ্ট্রপতি পদে দায়িত্ব পালনকালে তিনি সাংবিধানিকভাবে কিছু আইনগত সুরক্ষা ভোগ করেন। তবে পদে না থাকলে দায়িত্ব গ্রহণের আগে বা পরে সংঘটিত যেকোনো অসদাচরণের বিষয়ে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।

তিনি বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সরকার সমন্বিত পরিকল্পনা নিয়ে কাজ করছে। মাইক্রোপ্লাস্টিক এখন উদ্বেগজনকভাবে খাবার ও পানিতে ছড়িয়ে পড়েছে। এমনকি টুথপেস্টেও মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

জ্বালানি খাত প্রসঙ্গে তিনি জানান, স্থলভাগে গ্যাস অনুসন্ধান কার্যক্রম উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। পাশাপাশি চতুর্থ এফএসআরইউ (ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট) স্থাপনের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে।

তিনি আরও জানান, কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রক্রিয়া শুরু হয়েছে। একই সঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক উন্নত হয়েছে বলেও দাবি করেন তিনি।

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ প্রসঙ্গে ডা. জাহেদ বলেন, বাংলাদেশ এখনো ব্রিকসের সদস্য নয়; পর্যবেক্ষক হিসেবে আমন্ত্রণ পেয়েছে। প্রধানমন্ত্রী সম্মেলনে যোগ দেবেন কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। একই সঙ্গে ব্রিকসের সদস্য হওয়ার বিষয়টিও সরকারের বিবেচনায় রয়েছে।

চিত্রনায়িকা ইসরাত জাহান স্নিগ্ধা চৌধুরীর অভিযোগের বিষয়ে তিনি বলেন, অভিযোগের তদন্ত শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। প্রমাণ ছাড়া প্রকাশ্যে কোনো প্রতিমন্ত্রী বা অন্য কোনো নাগরিকের বিরুদ্ধে অভিযোগ করা উচিত নয়।

সম্প্রতি কয়েকজন জেলা প্রশাসককে বাধ্যতামূলক অবসরে পাঠানোর বিষয়ে তিনি বলেন, সরকার কখনো বলেনি যে ‘রাতের ভোটের ডিসিদের’ অপসারণ করা হয়েছে। চাকরিবিধি অনুযায়ী ২৫ বছর চাকরি পূর্ণ হলে কারণ দর্শানো ছাড়াই অবসরে পাঠানোর বিধান রয়েছে এবং সেই বিধান অনুসারেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্বাচন প্রসঙ্গে ডা. জাহেদ বলেন, ২০১৮ সালের নির্বাচনের পর দেশ চরম ধ্বংসের দিকে গেছে। শুধু ২০১৮ সালের নির্বাচন নয়, ২০০৮ সালের নির্বাচন নিয়েও তদন্ত হওয়া উচিত। তার মতে, ২০১৮ সালের নির্বাচন নিয়ে বিচার না হলে তা দেশের জন্য ভালো হবে না।

জুলাই আন্দোলনে ব্যবহৃত ৭.৬২ মিলিমিটার বুলেট নিয়ে চলমান বিতর্ক প্রসঙ্গে তিনি বলেন, পুলিশের ব্যবহৃত টাইপ-৫৬ রাইফেলের গুলিই ৭.৬২ মিলিমিটারের। এটিকে স্নাইপারের গুলি হিসেবে প্রচার করা সঠিক নয়। আন্দোলনের সময় আওয়ামী লীগের পক্ষ থেকে স্নাইপার ব্যবহারের যে প্রচারণা চালানো হয়েছে, তা ভিত্তিহীন বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় তিনি আরও জানান, আগামী ৫ আগস্ট ‘জুলাই স্মৃতি জাদুঘর’-এর উদ্বোধন করা হবে।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]