• ঢাকা
  • ঢাকা, বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ১ মিনিট পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২৯ জুলাই, ২০২৬, ০৭:৪৮ বিকাল

ট্রাম্পের পাল্টা হামলার হুমকি, ওমানের প্রস্তাব নাকচ ইরানের

ফাইল ফটো

জর্ডানে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করার পর ইরানের বিরুদ্ধে পাল্টা সামরিক পদক্ষেপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে হরমুজ প্রণালিতে নৌ চলাচল নিয়ে ওমানের দেওয়া একটি প্রস্তাবও প্রত্যাখ্যান করেছে তেহরান।

বুধবার (২৯ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা তাদের লাইভ প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার ঘটনায় প্রেসিডেন্ট ট্রাম্প কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এবং ইরানের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন। যদিও হামলার ক্ষয়ক্ষতি বা সম্ভাব্য প্রতিক্রিয়ার বিস্তারিত তখনও প্রকাশ করা হয়নি।

এদিকে আঞ্চলিক সংঘাত আরও বিস্তৃত হওয়ার মধ্যে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ হামলায় ইরাকের সাতটি প্রদেশে অন্তত ২০ জন যোদ্ধা নিহত এবং আরও ৩২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে আল জাজিরা।

অন্যদিকে, হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক নৌ চলাচল নিশ্চিত করতে ওমান যে নতুন প্রস্তাব দিয়েছিল, তা প্রত্যাখ্যান করেছে ইরান। তেহরানের দাবি, প্রণালির প্রবেশমুখ (ইনবাউন্ড করিডর) পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে থাকতে হবে এবং বহির্গমন পথের (আউটবাউন্ড করিডর) আংশিক নিয়ন্ত্রণও তাদের হাতে দিতে হবে।

এছাড়া জাতিসংঘের মানবাধিকার দপ্তরের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা এবং নতুন আউটপোস্ট স্থাপন ও সম্প্রসারণ এখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। সংস্থাটি বলছে, এ ধরনের কর্মকাণ্ড অঞ্চলটির মানবাধিকার পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলছে।

ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্রকে ঘিরে চলমান এই সংঘাত মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে বলে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের আশঙ্কা।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]