• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ৩৩ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ৩০ জুলাই, ২০২৬, ০৪:২০ দুপুর

ইসলামী ব্যাংক সিকিউরিটিজের ১৮১তম পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত

ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের (আইবিএসএল) ১৮১তম পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম, ব্যবসায়িক অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

সোমবার (২৭ জুলাই) ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন আইবিএসএলের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ জহির হোসেন। সভায় পরিচালক ড. এম. কামাল উদ্দিন জসিম ও মো. হাবিবুর রহমান, ম্যানেজিং ডাইরেক্টর (চলতি দায়িত্ব) মো. রিফাত হোসেনসহ প্রতিষ্ঠানের অন্যান্য নির্বাহী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় প্রতিষ্ঠানের চলমান ব্যবসায়িক কার্যক্রম, বিনিয়োগসেবা, গ্রাহকসেবা উন্নয়ন এবং পুঁজিবাজারে প্রতিষ্ঠানের কার্যক্রম আরও শক্তিশালী করার বিভিন্ন দিক পর্যালোচনা করা হয়। পাশাপাশি সেবার মানোন্নয়ন, সুশাসন নিশ্চিতকরণ, ঝুঁকি ব্যবস্থাপনা এবং ভবিষ্যৎ ব্যবসায়িক কৌশল নিয়েও পরিচালনা পর্ষদ সদস্যরা মতবিনিময় করেন।

এ সময় পরিচালনা পর্ষদ প্রতিষ্ঠানের টেকসই প্রবৃদ্ধি, দক্ষতা বৃদ্ধি এবং গ্রাহককেন্দ্রিক সেবা সম্প্রসারণে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। সভায় ব্যবসায়িক কার্যক্রমকে আরও গতিশীল ও আধুনিকায়নের লক্ষ্যে বিভিন্ন নীতিগত বিষয় নিয়েও আলোচনা হয়।

সভা শেষে প্রতিষ্ঠানের ধারাবাহিক উন্নয়ন, স্বচ্ছতা ও পেশাদারিত্ব বজায় রেখে পুঁজিবাজারে আইবিএসএলের অবস্থান আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন পরিচালনা পর্ষদের সদস্যরা।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]