• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ২১ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / রাজনীতি / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ৩০ জুলাই, ২০২৬, ০৯:৫১ রাত

সরকার যদি সন্ত্রাসের পথে হাঁটে, তাহলে জনগণ প্রতিরোধের পথে হাঁটবে: নাহিদ ইসলাম

ফাইল ফটো

সিলেটের গোলাপগঞ্জে সফরকালে হামলার পর পুলিশি নিরাপত্তায় কানাইঘাটে গেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। পূর্ব নির্ধারিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে সিলেট সার্কিট হাউস থেকে পুলিশি প্রহরায় তারা কানাইঘাটের উদ্দেশ্যে রওনা হন।

এর আগে, গোলাপগঞ্জ দুই দফায় সন্ত্রাসী হামলার ঘটনায় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন এনসিপির নেতারা।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সন্ত্রাস মোকাবিলায় শুধু ১১ দল নয়, আমরা বাংলাদেশের আপামর ছাত্র-জনতাসহ সব গণতান্ত্রিক, রাজনৈতিক, সামাজিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই। হবিগঞ্জ থেকে আজকে গোলাপগঞ্জ আমরা যা দেখছি, সন্ত্রাসীদের অভয়ারণ্যে দেশকে আবারও নিয়ে যাওয়া হচ্ছে।

তিনি বলেন, এর মাধ্যমে সরকারের সন্ত্রাসী চরিত্র জাতির সামনে উন্মোচন হচ্ছে। সরকার যদি সন্ত্রাসের পথে হাঁটে, তাহলে জনগণ প্রতিরোধের পথে হাঁটবে। আমরা শেষ দেখে ছাড়ব। জনগণের অধিকারের পক্ষে আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে।

এর আগে, বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর আড়াইটার দিকে সিলেটের গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। উপজেলার চৌমুহনীস্থ পৌরসভার গেটের সামনের রাস্তায় এ হামলা হয়। এতে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের গাড়ির গ্লাস ভেঙে যায়। এরপর সিলেট ফেরার পথে পাঁচ মাইল নামক স্থানে আবার হামলার ঘটনা ঘটে।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]