অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দফা দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি একদলীয় সংবিধান সংশোধন কমিটি বিলুপ্ত করে দ্রুত সংবিধান সংস্কার পরিষদ গঠনেরও দাবি জানিয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) বিকেলে জুলাই সনদ স্বাক্ষরের বর্ষপূর্তি উপলক্ষে এনসিপির কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন দলটির সদস্যসচিব আখতার হোসেন।
সংবাদ সম্মেলনে আখতার হোসেন বলেন, অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে একদলীয় সংবিধান সংশোধন কমিটি বিলুপ্ত করে দ্রুত সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে।
তিনি আরও বলেন, একদলীয় সংবিধান সংশোধন কমিটিতে এনসিপি অংশ নেবে না। এ বিষয়ে কোনো ধরনের বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য ও যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, রাজনৈতিক পর্ষদের সদস্য সালেহ উদ্দিন সিফাত, যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন এবং যুগ্ম সদস্যসচিব ফরিদুল হক উপস্থিত ছিলেন।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
রাজনীতি এর সর্বশেষ খবর