• ঢাকা
  • ঢাকা, শনিবার, ০১ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ১৫ সেকেন্ড পূর্বে
মো: সাইফুল আলম সরকার
স্টাফ করেসপন্ডেন্ট
প্রকাশিত : ০১ আগস্ট, ২০২৬, ১১:২৮ দুপুর

লন্ডনে অনুষ্ঠিত ‘বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্য মেলা' উপলক্ষে সংবাদ সম্মেলন

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

আগামী ২৬, ২৭ ও ২৮ সেপ্টেম্বর ২০২৬ যুক্তরাজ্যের লন্ডনের লন্ডন মুসলিম সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার ইন লন্ডন’। এ উপলক্ষে শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলায় মাওলানা লআকরাম খা হলরুমে এক ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত সংবাদ সম্মেলনে জানানো হয়, যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি আন্তর্জাতিক ক্রেতা, ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশের শিল্প, পণ্য ও সেবাকে তুলে ধরার লক্ষ্যেই এ আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজন করা হয়েছে। মেলার মাধ্যমে দেশীয় উদ্যোক্তাদের জন্য নতুন বাজার সৃষ্টি, রপ্তানি সম্প্রসারণ এবং আন্তর্জাতিক বাণিজ্যিক সম্পর্ক জোরদারের সুযোগ তৈরি হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানটি সার্বিক আয়োজন করছে ক্রিয়েটিভ কমিউনিকেশন অ্যান্ড ওয়ার্ক সেন্টার লিমিটেড। এ আয়োজনের বাংলাদেশ কো-পার্টনার হিসেবে রয়েছে অপ্সরী উইমেন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এবং স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে রয়েছে শাফিন'স ইংলিশ ল্যাঙ্গুয়েজ ট্রেনিং ইনস্টিটিউট। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জুয়েল ,মোঃ ফিরোজ, অপ্সরী, মোঃ কামাল, জাতীয় প্রেসক্লাব মেম্বার।

সংবাদ সম্মেলনে আয়োজকরা দেশি-বিদেশি ব্যবসায়ী, উদ্যোক্তা, বিনিয়োগকারী এবং প্রবাসী বাংলাদেশিদের এ আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশগ্রহণের আহ্বান জানান। তাদের প্রত্যাশা, এ আয়োজন বাংলাদেশের পণ্য ও সম্ভাবনাকে বৈশ্বিক বাজারে আরও কার্যকরভাবে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিন দিনব্যাপী এ আয়োজনে বাংলাদেশের বিভিন্ন শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানের অংশগ্রহণের সুযোগ থাকবে। আয়োজকদের প্রত্যাশা, এই মেলার মাধ্যমে দেশীয় উদ্যোক্তারা আন্তর্জাতিক ক্রেতা, বিনিয়োগকারী ও ব্যবসায়িক প্রতিনিধিদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করতে পারবেন। একই সঙ্গে নতুন বাজার সম্প্রসারণ, রপ্তানি বৃদ্ধি এবং বৈদেশিক বিনিয়োগ আকর্ষণের সুযোগ সৃষ্টি হবে।

মেলায় রিয়েল এস্টেট, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, এনজিও, ভূমি উন্নয়ন প্রতিষ্ঠান, ভোক্তা পণ্য, পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান, তৈরি পোশাক, চামড়া ও চামড়াজাত পণ্য, হস্তশিল্প, জুয়েলারি, খাদ্যপণ্য, বুটিকসহ বিভিন্ন খাতের প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। আয়োজকরা জানান, যারা আন্তর্জাতিক বাজারে নিজেদের পণ্য ও সেবা তুলে ধরতে আগ্রহী, তারা এখনই স্টল বুকিং করতে পারবেন। এ বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য আয়োজকদের হটলাইন +8809617854557, +8801616286600নম্বরে যোগাযোগ করা যাবে।

আয়োজকদের মতে, এই আন্তর্জাতিক বাণিজ্য মেলা বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যের প্রসার, নতুন অংশীদারিত্ব গড়ে তোলা এবং বৈশ্বিক বাজারে দেশের অবস্থান আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রোহান/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]