• ঢাকা
  • ঢাকা, শনিবার, ০১ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ৬ মিনিট পূর্বে
নিজস্ব প্রতিবেদক
বিডি২৪লাইভ ডট কম
প্রকাশিত : ০১ আগস্ট, ২০২৬, ১১:২৯ দুপুর

ফের বিস্ফোরিত ‘অনার ২০০’ স্মার্টফোন

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

এবার পকেটে থাকা ‘অনার’ স্মার্টফোন বিস্ফোরিত হওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (৩১ জুলাই) সিরাজগঞ্জ উল্লাপাড়ার এক কলেজ ছাত্রের পকেটে থাকা ‘অনার ২০০’ (Honor 200) মডেলের একটি স্মার্টফোন বিস্ফোরিত হয়।

ভুক্তভোগী আবদুল্লাহিল কাফি জানান, ‘বাইক রাইড করে যাওয়ার পথে হঠাৎ একটি কুকুর সামনে চলে আসে এবং বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে তিনি পড়ে যান। এ সময় তাঁর ডান পকেটে ‘অনার ২০০’ ফোনটি ছিল এবং ডান দিকেই তা বিস্ফোরিত হয়।’

কাফি বিডি২৪লাইভকে বলেন, ‘৩৮ হাজার টাকা দিয়ে নতুন ফোনটি ক্রয় করেছিলাম। কিন্তু বিস্ফোরণের ফলে ফোনটি এখন সম্পূর্ণ ড্যামেজ হয়ে গেছে।’

এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে মামুনুর রশিদ নামের এক মোবাইল ব্যবহারকারী বলেন, ‘তাহলে তো দেখি টাইমবোমা পকেটে নিয়ে ঘুরছি। বাইক এক্সিডেন্ট হলে মোবাইল বোমা হয়ে ফুটবে কেন?’

রবিউল আকন্দ নামের এক মোবাইল ব্যবহারকারী বলেন, ‘অনার দেখি আসলেই বার্স্ট হচ্ছে। এক্সিডেন্টে ফোন বার্স্ট হবে কেন? কত এক্সিডেন্ট পোস্ট দেখলাম এমনটা দেখিনি। পুরাই মিসাইল ভাই, এই ফোন আর কিনতে যাচ্ছি না।’

তবে এই ঘটনার বিষয়ে অনার কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি।

বিশেষজ্ঞদের মতে, মোবাইল ফোন বিস্ফোরণের প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে-মোবাইলে নিম্নমানের ব্যাটারি ব্যবহার, দীর্ঘক্ষণ একটানা ফোন ব্যবহার, একাধিক অ্যাপ চালু রাখা এবং প্রসেসরের অতিরিক্ত চাপের কারণে ব্যাটারি অতিরিক্ত গরম হয়ে যাওয়া। এছাড়া অনেকে দীর্ঘ সময় ফোন চার্জে রেখে দেন, বিশেষ করে রাতে চার্জ দিয়ে ঘুমিয়ে পড়েন, যা ব্যাটারির ওপর বাড়তি চাপ সৃষ্টি করে। নিম্নমানের ব্যাটারি থাকলে শর্টসার্কিটের ঝুঁকিও বাড়ে। তবে শুধু চার্জ দেওয়া নয়, অতিরিক্ত ব্যবহারের ফলেও ফোন গরম হয়ে বিস্ফোরণ ঘটতে পারে।

উল্লেখ্য, ১৪ জুলাই ২০২৬ রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় অনার ব্র্যান্ডের ‘অনার ২০০’ (Honor 200) মডেলের একটি স্মার্টফোন হঠাৎ বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়।

এছাড়াও গত ২৪ জুন ২০২৬ সকালে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমিরুল ইসলামের পকেটে থাকা VIVO Y12 মডেলের একটি মোবাইল ফোন বিস্ফোরিত হয়। এতে তিনি গুরুতর আহত হন।

আবার, গত ২১ ২০২৬ জুন টঙ্গীর একটি আবাসিক এলাকায় VIVO Y20 মডেলের একটি স্মার্টফোন বিস্ফোরিত হয়।

অন্যদিকে, গত ১৪ জুন ২০২৬ আশুলিয়ায় মোবাইল ফোন বিস্ফোরণে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মিজানুর রহমান (৪৪)। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার রাতে বিকট শব্দ শুনে প্রতিবেশীরা ছুটে যান। তখন ভুক্তভোগীর চিৎকার শুনে রুমের বারান্দার তালা ভেঙে তাকে উদ্ধার করা হয়। বিস্ফোরণের ফলে ঘরের কিছু আসবাবপত্রও পুড়ে যায়। স্থানীয় সূত্রের দাবি, ঘটনাস্থলে ভিভোর সাব-ব্র্যান্ড আইকিউ (IQOO) মডেলের একটি স্মার্টফোনের প্যাকেট এবং মোবাইল ও চার্জারের পোড়া অংশ পাওয়া যায়।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]