• ঢাকা
  • ঢাকা, সোমবার, ০৩ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ১৬ সেকেন্ড পূর্বে
জাহাঙ্গীর আলম ভুঁইয়া
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২৬, ০৭:২৮ বিকাল

তাহিরপুরে ১৫০ জন কৃষক কৃষানীদের মধ্যে গাছের চারা, জৈবসার বিতরণ

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

তাহিরপুরে ১৫০ জন কৃষক কৃষানীদের মধ্যে গাছের চারা, জৈবসার বিতরণ সুনামগঞ্জ প্রতিনিধি সুনামগঞ্জের তাহিরপুরে কৃষি সমৃদ্ধির প্রত্যয়ে ২০২৫/২৬ অর্থ বছরে কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসুচির আওতায় ১৫০ জন কৃষক কৃষানীর মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা, বাশের খুটি ও জৈবসার বিতরণ করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) দুপুরে উপজেলা কৃষি অফিস প্রঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে কৃষক-কৃষাণীদের হাতে গাছের চারাসহ অন্যান্য সামগ্রী তুলে দেন প্রধান অতিথি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরুখ আলম শান্তনু।

এসময় উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আসাদুজ্জামান আসাদসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও উপকার ভোগী কৃষক-কৃষাণীগন উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের কে সরকারের দেয়া সকল ধরনের উপকরণ, সহযোগিতা পৌঁছে দিচ্ছি এর পাশাপাশি কৃষি উৎপাদন বাড়াতে সার্বক্ষণিক পরামর্শ দিয়ে আসছি।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরুখ আলম শান্তনু জানান, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে দেয়া উপকরণ গুলো কাজে লাগাতে পারলে কৃষান কৃষাণীদের উপকারে আসবে।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]