• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ০৪ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ৩২ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ০৪ আগস্ট, ২০২৬, ০৯:১০ সকাল

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্প: নিহতের সংখ্যা ছাড়িয়ে গেল ৬ হাজার

ছবি: সংগৃহীত

লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায় সম্প্রতি আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা ৬ হাজার ছাড়িয়ে গেছে। একইসঙ্গে এ দুর্যোগে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন আরও অর্ধলক্ষাধিক মানুষ। এদিকে ভূমিকম্প-পরবর্তী উদ্ধার ও ত্রাণ কার্যক্রম নিয়ে সরকারের সমালোচনাও বাড়ছে।

সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, গত জুনে আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৬ হাজার ১২৫ জনে পৌঁছেছে বলে জানিয়েছে ভেনেজুয়েলার সরকার। সোমবার (৩ আগস্ট) জাতীয় পরিষদের (ন্যাশনাল অ্যাসেম্বলি) সভাপতি হোর্হে রদ্রিগেজ টেলিগ্রামে দেয়া এক পোস্টে এ হালনাগাদ তথ্য জানান। তিনি বলেন, ভূমিকম্পে আহত হয়ে আরও ৬১ হাজার মানুষ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

সংবাদমাধ্যম বলছে, এ ঘোষণা এমন সময়ে এলো, যখন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের নেতৃত্বাধীন ভেনেজুয়েলা সরকার প্রাণঘাতী এ ভূমিকম্পের পর পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থতার অভিযোগে ক্রমবর্ধমান সমালোচনার মুখে রয়েছে।

ভূমিকম্পের পর নিখোঁজ স্বজন ও বন্ধুদের খুঁজতে থাকা ভেনেজুয়েলানরা অভিযোগ করেছেন, ক্ষতিগ্রস্তদের সহায়তায় সরকার ও সামরিক বাহিনী প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে।

গত ২৪ জুন ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানে। এতে উপকূলীয় লা গুয়াইরা প্রদেশ এবং রাজধানী কারাকাস সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়।

হোর্হে রদ্রিগেজ জানান, ভূমিকম্পে সৃষ্ট ধ্বংসস্তূপের ১৬ দশমিক ৫ শতাংশ ইতোমধ্যে সরানো হয়েছে। তবে দেশটির পুনরুদ্ধার কার্যক্রম কীভাবে এগোবে, তা নিয়ে এখনও নানা প্রশ্ন রয়েছে।

বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পে ভেনেজুয়েলার অবকাঠামোগত ক্ষতির পরিমাণ প্রায় ২ হাজার কোটি মার্কিন ডলার। ভূমিকম্পের পর বিশ্বের বিভিন্ন দেশ সহায়তার প্রতিশ্রুতি দিলেও সেই অর্থ কোথা থেকে আসবে, তা এখনও স্পষ্ট নয়।

চলতি বছরের জানুয়ারিতে সামরিক অভিযানের মাধ্যমে সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পর থেকে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার ওপর ব্যাপক প্রভাব বজায় রেখেছে। মাদুরোর শাসনামলে আরোপ করা যুক্তরাষ্ট্রের কিছু অর্থনৈতিক নিষেধাজ্ঞাও এখনও বহাল রয়েছে।

মানবাধিকার ও নীতিবিষয়ক বিভিন্ন সংগঠন বলছে, ভেনেজুয়েলায় আন্তর্জাতিক অর্থায়ন সহজ করতে অবশিষ্ট নিষেধাজ্ঞাগুলো শিথিল বা প্রত্যাহার করা উচিত।

রোহান/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]