• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ০৪ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ১৭ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ০৪ আগস্ট, ২০২৬, ০৭:৪৬ বিকাল

অল্পের জন্য রক্ষা পেলেন জুলাইযোদ্ধা রাশেদ খান, হাসপাতালে ভর্তি

ছবি: সংগৃহীত

যশোরে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যশোর জেলা সমন্বয়ক এবং বর্তমানে ছাত্র ইউনিয়ন যশোর জেলা শাখার সভাপতি রাশেদ খান (৩০)। মঙ্গলবার (৪ আগস্ট) সকাল আনুমানিক ১০টা ৫০ মিনিটে শহরের উপশহর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বর্তমানে তিনি যশোর জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলযোগে শহর থেকে মণিহারের দিকে যাওয়ার সময় উপশহর এলাকায় এসে রাশেদ মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যান। এতে তার পা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে।

দুর্ঘটনার পর খাজুরা বাসস্ট্যান্ড এলাকায় দায়িত্ব পালনরত ট্রাফিক সার্জেন্ট মিল্টন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করেন এবং যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, রাশেদ খানের শারীরিক অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত। তবে দুর্ঘটনায় তার একটি হাড় ভেঙে গেছে। দুপুরে রাশেদ নিজেই জানান, ভাঙা হাড়ের চিকিৎসার জন্য বিকেলে তার অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে।

রাশেদ খানের বাড়ি যশোর শহরতলির ধর্মতলা কদমতলার মোড় এলাকায়। ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি যশোর জেলা সমন্বয়কের দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি ছাত্র ইউনিয়ন যশোর জেলা শাখার সভাপতির দায়িত্বে রয়েছেন।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে যশোর জেনারেল হাসপাতালে রাশেদকে দেখতে যান বিএনপির ভাইস চেয়ারম্যান ও শিক্ষাবিদ অধ্যাপক নার্গিস বেগম। তিনি আহত রাশেদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করেন।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]