যথাযোগ্য মর্যাদা, শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে বরগুনায় পালিত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান দিবস। এ উপলক্ষে বুধবার সকালে বরগুনা সার্কিট হাউস মাঠে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা হয়।
বরগুনার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ তাছলিমা আক্তার শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। একই সময়ে শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ সুপার কুদরত-ই-খুদা, সিভিল সার্জন ডা. আবুল ফাত্তাহ, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা, পাবলিক প্রসিকিউটর (পিপি) নুরুল আমিন, জেলা বিএনপির সদস্য সচিব হুমায়ূন হাসান শাহিন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা সালেহ ফারুক, প্রেসক্লাবের সভাপতি হাফিজুর রহমান, সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক মনির হোসেন কামালসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন প্রিন্ট মিডিয়ার ব্যক্তিবর্গ।
এরপর জেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলা একাডেমি মিলনায়তনে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে জেলা প্রশাসক-সহ জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধারা উপস্থিত ছিলেন। দিনব্যাপী আয়োজনের মধ্যে বিকেল ৪টায় ক্রীড়া সংস্থা এবং সরকারি শিশু পরিবারের মধ্যে ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে।
রোহান/সা.এ.
সর্বশেষ খবর