• ঢাকা
  • ঢাকা, বুধবার, ০৫ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
প্রচ্ছদ / শিক্ষা / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ০৫ আগস্ট, ২০২৬, ০৬:০৬ বিকাল

এসএসসির ফল প্রকাশ ও দেখার পদ্ধতি নিয়ে নতুন সিদ্ধান্ত

ফাইল ফটো

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশসংক্রান্ত বিষয়ে আগামীকাল বৃহস্পতিবার (৬ আগস্ট) সভায় বসছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। সভায় গৃহীত সিদ্ধান্তের ভিত্তিতেই ফল প্রকাশের তারিখ ও ফল দেখার পদ্ধতি আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

বুধবার (৫ আগস্ট) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বৃহস্পতিবারের সভা শেষে ফল প্রকাশসংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে। তবে ফল দেখার পদ্ধতিতে বড় ধরনের কোনো পরিবর্তন আসছে না; আগের নিয়মই মূলত বহাল থাকবে।

এ বিষয়ে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান বলেন, ৬ আগস্ট দুটি পৃথক সভা অনুষ্ঠিত হবে। একটি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে এবং অন্যটি ঢাকা শিক্ষা বোর্ডে। ঢাকা বোর্ডের সভায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের প্রস্তুতি এবং জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৬-এর প্রশ্নপত্র প্রণয়ন ও পরিশোধন নিয়ে আলোচনা হবে।

এর আগে জারি করা এক নোটিশে সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সদস্যদের সভায় উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

নোটিশ অনুযায়ী, বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির ৫৭৪তম সভা আগামী ৬ আগস্ট সকাল ১১টায় ঢাকা শিক্ষা বোর্ডের সভাকক্ষে অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন কমিটির সভাপতি প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান।

সভায় আলোচ্যসূচির মধ্যে রয়েছে—গত ২৬ জুলাই অনুষ্ঠিত ৫৭৩তম সভার কার্যবিবরণী অনুমোদন, এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬-এর ফল প্রকাশসংক্রান্ত বিষয়, জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৬-এর প্রশ্নপত্র প্রণয়ন ও পরিশোধন এবং অন্যান্য প্রয়োজনীয় বিষয়।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]