• ঢাকা
  • ঢাকা, বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ৩৫ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / স্পোর্টস / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২৬, ০৯:৫৭ সকাল

রোনালদোর ফুটবল খেলার ফিটনেস নেই: কোচ টেন হাগ

ছবি: সংগৃহীত

ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার দুই বছর পর ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন দলটির সাবেক কোচ এরিক টেন হাগ। এক সাক্ষাৎকারে নেদারল্যান্ডসের কোচ টেন হাগ বলেন, পর্তুগিজ ফরোয়ার্ডের অপেশাদার আচরণ ও ফিটনেসের ঘাটতি, তার ব্যক্তিগত পরিকল্পনাকে বড় ধরণের ধাক্কা দিয়েছিল।

২০২২ মৌসুমে টেন হাগ ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নিয়েছিলেন। তখন দ্বিতীয় মেয়াদে রোনালদো রেড ডেভিলদের জার্সি গায়ে জড়িয়েছিলেন। তার কয়েক মাস পর টেন হাগ এবং রোনালদোর মধ্যে চরম বিতর্কিত পরিস্থিতি দেখা দেয়। তারপর পর্তুগিজ ফরোয়ার্ড ম্যানচেস্টার ইউনাইটেডের ছেড়ে আল নাসরে পাড়ি জমান।

ইউরোপীয় গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে টেন হাগ বলেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেডে আসার আগে, আমার লক্ষ্য কী ছিল তা নিয়ে আলোচনার জন্য আমি পর্তুগালে গিয়ে রোনালদোর সঙ্গে কথা বলেছিলাম। তিনি দলকে হতাশ করেছেন সাথে আমাকেও হতাশ করেছেন। কারণ আমরা তাকে ঘিরেই পরিকল্পনা সাজিয়েছিলাম।’
টেন হাগের দাবি শীর্ষ পর্যায়ের ফুটবল খেলার মতো ফিটনেস ছিল না রোনালদোর। তিনি বলেন, ‘লোকজন মনে করত আমি হয়তো তার ওপর মাত্রাতিরিক্ত চাপ দিয়ে ক্লান্ত করে ফেলেছি। আসলে এই ধারণাটি একেবারেই ভুল। মূল সমস্যা ছিল বল পায়ে কিংবা বল ছাড়া কোনো অবস্থাতেই সে দৌড়াতে পারতো না। কারণ সে খেলার জন্য নিজেকে সঠিকভাবে প্রস্তুত করেনি।’

‘নিঃসন্দেহে, তিনি ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়। আমি তাকে অনেক শ্রদ্ধা করতাম। কিন্তু সেই সময়ে, একজন ম্যানেজার হিসেবে আমাকে একটি যৌক্তিক সিদ্ধান্ত নিতে হয়েছিল এবং এমন খেলোয়াড়দের দলে রাখতে হয়েছিল যাদের ওপর আমার আস্থা আছে।’

২০২২ সালের নভেম্বর মাসে দেয়া এক সাক্ষাৎকারে রোনালদো জানান, তিনি ইউনাইটেডের কাছ থেকে বিশ্বাসঘাতকতা পেয়েছেন। তিনি আরও বলেন টেন হাগের প্রতি তার কোনো শ্রদ্ধা নেই। যার প্রেক্ষিতে বিশ্বকাপ শুরুর আগেই ক্লাবের সঙ্গে সমঝোতায় চুক্তি বাতিল হয় সিআর সেভেনের।

স্বাধীন/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]